লকডাউন স্পেশাল: ব্যাটের বদলে খুন্তি তুলে নিলেন ভারতীয় ক্রিকেটার

লকডাউন স্পেশাল: ব্যাটের বদলে খুন্তি তুলে নিলেন ভারতীয় ক্রিকেটার

করোনা ত্রাসে বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতি। ভাইরাসের সংক্রমণ রুখতে বিশ্বের প্রতিটি দেশই এখন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। ভারতেও চলছে লকডাউনে। ১৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফার লকডাউনের পর ৩০ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় লকডাউন হওয়ার সম্ভবনা রয়েছে। এই পরিস্থিতিতে ক্রিকেটজগতের তারকারা কী করছেন দেখে নেওয়া যাক।

সুরেশ রায়না

সুরেশ রায়না

চেন্নাই সুপার কিংসের সহঅধিনায়ক সুরেশ রায়না কিচেনে ঢুকে রান্না করেছেন। করোনার কারণে আইপিএল এখন স্থগিত রয়েছে। এই পরিস্থিতিতে ব্যাটের বদলে খুন্তি তুলে নিয়েছেন রায়না! এর আগে কিচেনে মাকে রান্নায় সাহায্য করার ছবি পোস্ট করেছিলেন রায়না। এবার নিজে রান্না করার ছবি পোস্ট করলেন।

চা বানাচ্ছেন শার্দুল

চা বানাচ্ছেন শার্দুল

চেন্নাই সুপার কিংসের অন্য এক টুইটে ভারতীয় পেসার শার্দুল ঠাকুরের চা বানানোর ছবি পোস্ট করা হয়েছে।

ব্যাট নিয়ে গল্ফ পোলকের

বাড়িতে বন্দি হয়ে গল্ফ খেললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার শন পোলক। বাড়িতে থাকা ব্যাটগুলি নির্দিষ্ট কোণে রেখে গল্ফকোর্ট বানিয়েছেন শন। এরপর গল্ফ স্টিক দিয়ে বল হিট করেন। অদ্ভূতভাবে সেটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে বাস্কেটে জমা পড়ে।

ক্রিকেটে মজে টেনিস খেলোয়াড়

মহিলা টেনিস খেলোয়াড় অ্যাশ বার্টি এই লকডাউনে দেওয়ালে বল ছুঁড়ে দিয়ে নিজেই ব্যাটিং করেন। ২৩ বছরের অস্ট্রেলিয়ান টেনিস তারকা সেই ভিডিও টুইটে পোস্ট করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+