করোনা পরবর্তী সময় এশিয়া কাপ কি হচ্ছে? কী সিদ্ধান্ত নেওয়া হল?
করোনা পরবর্তী সময় এশিয়া কাপ কি হচ্ছে? কী সিদ্ধান্ত নেওয়া হল?
করোনার কারণে বিশ্বজুড়ে থেমে ক্রিকেট। ভাইরাসের থাবায় বিশ্বজুড়ে থরহরি কম্প পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট, সর্বত্রই তালা ঝুলছে। সেপ্টেম্বরে এশিয়া কাপ থেকে অক্টোবরে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে সংশয় তৈরি হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে এবার এশিয়া কাপ নিয়ে কী সিদ্ধান্ত হল, জেনে নেওয়া যাক।

করোনা থাবায় প্রধান যে তিন টুর্নামেন্ট আটকে
করোনা থাবায় ভারতে স্থগিত মিলিয়ন ডলার আইপিএল। টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্যে স্থগিত ঘোষণা করে দেওয়া হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে এশিয়া কাপ ও বিশ্বকাপ আয়োজন নিয়েও চিন্তা বাড়ছে।

এবছর এশিয়া কাপে কোন ফর্ম্যাট
অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর রয়েছে। সেই আসরের আগে এবছর সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। টুর্নামেন্টটি এবছর টি-২০ ফর্ম্যাটে খেলার কথা।

এশিয়া কাপ কোথায় হওয়ার কথা ছিল
টুর্নামেন্টটি পাকিস্তানে আয়োজন করার কথা থাকলেও ভারত পাকভূমে গিয়ে ম্যাচ খেলায় আপত্তি জানালে ভেন্যু পরিবর্তন নিয়ে মার্চের শুরুতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ছিল। করোনা দুর্যোগের কারণে দুবাইয়ে সেই বৈঠক স্থগিত ঘোষণা হয়। পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরে দুবাইয়ে হতে পারে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে কী সিদ্ধান্ত
সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এশিয়া কাপ নিয়ে আয়োজন নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হয়েছে। বৈঠকে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবর্তে চলতি জুনের শেষ সপ্তাহ পর্যন্ত করোনা কারণে সংকট কী পরিস্থিতিতে দাঁড়ায় তা বুঝে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ উপস্থিত ছিলেন।












Click it and Unblock the Notifications