লকডাউন স্পেশাল! পাবজি খেলায় ফর্ম হারালেন ধোনি, তথ্য ফাঁস ভারতীয় পেসারের

লকডাউন স্পেশাল! পাবজি খেলায় ফর্ম হারালেন ধোনি, তথ্য ফাঁস ভারতীয় পেসারের

ভারতীয় ক্রিকেট দলের সেরা পাবজি প্লেয়ার কে? ভারতীয় ক্রিকেট তারকাদের পছন্দ নিয়ে যারা খোঁজ খবর রাখেন, তাঁদের নিশ্চয় এই তথ্য জানা রয়েছে।

পাবজিতে ফর্ম হারাচ্ছেন ধোনি

পাবজিতে ফর্ম হারাচ্ছেন ধোনি

স্পিনার কুলদীপ যাদব, এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সেরা পাবজি খেলেন। কিন্তু পাবজিতে ধোনিরই এখন আর আগের মতো ফর্ম নেই, দিনদিন নিজের সেরা ফর্ম হারাচ্ছেন ধোনি। এমনই তথ্য ফাঁস করলেন ধোনির আইপিএল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসে খেলা তাঁর সতীর্থ ক্রিকেটার দীপক চাহার।

স্থগিত আইপিএল, টুইটে চ্যাট দীপকের

করোনার কারণে স্থগিত আইপিএল। এই পরিস্থিতিতে লকডাউনে ক্রিকেটারেরা বন্দি দশায় দিন কাটাচ্ছেন। লকডাউনে ফান গেম তৈরি করতে এবার চেন্নাই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে টুইট ভিডিওতে আড্ডা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই সাক্ষাৎকারে ধোনির পাবজি ফর্ম পরে যাওয়ার কথা জানালেন দীপক।

দীপকের মন্তব্য

দীপকের মন্তব্য

দীপক চাহার বলেন, 'ভারতীয় দলে মাহি ভাই সবচেয়ে ভালো পাবজি খেলতে পারেন। এখন অবশ্য মাহি ভাই অন্য খেলার মজেছেন। সেই কারণে তাঁকে আর পাবজি খেলতে দেখা যায় না। দীর্ঘদিন পর একদিন পাবজিতে খেলায় ফিরতে দেখলাম। তবে রাস্তা হারাচ্ছিলেন।কোন দিক দিয়ে কোন দিকে যেতে হবে বুঝতে পারছিলেন না। দীর্ঘদিন খেলছেন না বলে মাহি ভাইয়ের ফর্ম পড়েছে!'

কোন খেলায় মজে ধোনি

কোন খেলায় মজে ধোনি

ঐ সাক্ষাৎকারেই দীপক জানিয়েছেন ধোনি এখন কল অফ ডিউটি গেমে মজে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+