Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গুজরাতে ভুয়ো আইপিএল বন্ধ হতেই কেন হাসি থামছে না হর্ষ ভোগলের? রাশিয়ার জুয়াড়িরা প্রতারিত চমকপ্রদ ফাঁদে!

আইপিএলে আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটান্স। সেই গুজরাতেই কিনা এবার ভুয়ো আইপিএল। ইউটিউবে সম্প্রচার দেখে তাতে আকৃষ্ট হয় রাশিয়ার জুয়াড়িরাও। দিন পনেরো ধরে চলছিল বেশ। কিন্তু অবশেষে প্রতারণার অভিযোগ পেতেই তা বন্ধ করল আয়োজকদের গ্রেফতার করল পুলিশ। বিষয়টির সঙ্গে জড়িয়ে গিয়েছে হর্ষ ভোগলের নামও।

গুজরাতের ভুয়ো আইপিএল বন্ধ হতেই হাসি থামছে না হর্ষ ভোগলের

আইপিএল হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ঠিক তার সঙ্গে সাযুজ্য রেখেই গুজরাতের মেহসানা জেলার মোতিপুর গ্রামে চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ। কোনও স্টেডিয়ামে নয়, কৃষিজমিতে। প্রতারণার ফাঁদ পাততে খামতি রাখা হয়নি। পাঁচটি এইচডি ক্যামেরায় সম্প্রচার চলছিল ইউটিউবে। টেলিগ্রামে অফিসিয়াল চ্যানের খোলা হয়েছিল। তাতে জুয়াড়িরা বেটিং চালাচ্ছিল। মজার ব্যাপার হলো আইপিএলের বিভিন্ন দলের জার্সি পরিয়ে মাঠে নামানো হয়েছিল কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের। খেলার অভিনয় করে ম্যাচপিছু ৪০০ টাকা করে পাচ্ছিলেন তাঁরা। আম্পায়ারদের হাতেও ওয়াকিটকি ছিল। বেটিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কী করতে হবে সেই সংক্রান্ত নির্দেশ পাঠানো হচ্ছিল অভিনেতা-ক্রিকেটারদের কাছে।

আইপিএল শেষ হওয়ার তিন সপ্তাহের মধ্যেই এই ভুয়ো আইপিএলের বন্দোবস্ত করা হয়। কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিক ও বেকার যুবকদের মিলিয়ে মোট ২১ জনকে জড়ো করা হয়েছিল খেলার অভিনয় করতে। তাঁদের পরিয়ে দেওয়া হয়েছিল চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্সের জার্সি। ইন্টারনেট থেকে নামানো হয়েছিল দর্শকদের উল্লাস-ধ্বনি। যা দেখে রাশিয়ায় বসা লোকেরা ভাবতেই পারেন কোনও স্টেডিয়ামে খেলা হচ্ছে। মীরাট থেকে আনা হয়েছিল এক ধারাভাষ্যকারকে, যিনি আবার হর্ষ ভোগলের গলা নকল করতে পারেন। ফলে বোঝাই যাচ্ছে কতটা পরিকল্পনা করে এগিয়েছিল আয়োজকরা। মস্কো, তিভের, ভরোনেহ-র মতো রাশিয়ার শহরের জুয়াড়িরা বেটিংয়ে অংশও নেয়। যে প্রতারণা চক্র এই গোটা ব্যবস্থা চালাচ্ছিল তারাই বেটিংয়ের জন্য টেলিগ্রামে চ্যানেল খুলে দেয়।

জানা গিয়েছে, এই প্রতারণা চক্রের পাণ্ডা হলো মোতিপুর গ্রামের শোয়েব দাভড়া। সে আট মাস রাশিয়ার একটি পাবে কাজ করে সম্প্রতি দেশে ফিরেছে। সেই পাব বেটিংয়ের জন্য বিখ্যাত। শোয়েব গুলাম মাসিহর একটি ক্ষেত ভাড়া নিয়ে সেখানে হ্যালোজেন লাইট লাগায়। ২১ জনকে খেলার জন্য জোগাড় করে। ক্যামেরাম্যানের ব্যবস্থা করার পাশাপাশি আইপিএল দলগুলির টি শার্টও কেনে। ধৃত শোয়েব পুলিশকে জানিয়েছে, রাশিয়ার পাবে কাজ করার সময় আসিফ মহম্মদের মাধ্যমে রাশিয়ার জুয়াড়িদের সঙ্গে তার আলাপ হয়। মোলিপুরে ফিরে শোয়েব সাদিক দাভড়া, সাকিব, সইফি ও মহম্মদ কুলুকে নিয়ে পরিকল্পনা আঁটে। মীরাটের সাকিব হর্ষ ভোগলের গলা নকল করে ধারাভাষ্য দিচ্ছিল। কোলু ছিল আম্পায়ার।

অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে মেহসানা পুলিশ। এই চক্রে যুক্ত বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারপার্সন আনন্দ মাহিন্দ্রা মজা করে টুইটে লিখেছেন, এটা অবিশ্বাস্য! যদি আয়োজকরা এটাকে মেটাভার্স আইপিএল বলত তাহলে কয়েক বিলিয়ন ডলার মূল্য পেতে পারত! পুলিশ জানিয়েছে, রাশিয়া থেকে জুয়ার ৩ লক্ষ টাকা আয়োজকদের কাছে জমা পড়তেই তাদের ধরা হয়। টেলিগ্রাম চ্যানেলে লাইভ বেট চালাত শোয়েব। সে ওয়াকিটকিতে আম্পায়ার কোলুকে নির্দেশ দিত কখন চার ও ছক্কা দেখাতে হবে। সেইমতো সে ব্যাটার বা বোলারদের নির্দেশ দিত। সেই নির্দেশ মেনে স্লো বল করা হতো যাতে ব্যাটার চার বা ছয় মারতে পারে। এই ঘটনায় তাঁর নাম জড়িয়ে গিয়েছে বলে মজা করে হর্ষ ভোগলে টুইটে লেখেন, হাসি থামছেই না। এই ধারাভাষ্যকারের ধারাভাষ্য শুনতে চাই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+