গুজরাতের পর উত্তরপ্রদেশেও খোঁজ মিলল ভুয়ো ক্রিকেট লিগের
গুজরাতের পর উত্তরপ্রদেশেও খোঁজ মিলল ভুঁয়ো ক্রিকেট লিগের
কিছু দিন আগেই গুজরাতের মোলিপুরে ফেক আইপিএল-এর র্যাকেট ধরা পড়েছে। এর তিন দিনের মধ্যেই ফের একটি ফেক র্যাকেট ধরা পড়ল উত্তর প্রদেশে। জানা গিয়েছে যে গোষ্ঠী গুজরাতের এই র্যাকেডের নেপথ্যে ছিল সেই গোষ্ঠীই রয়েছে উত্তরপ্রদেশের এই র্যাকেটের নেপথ্যে। একই মডেলেই চলত এই দুই লিগ। নতুন করে ফেক আইপিএল-এর সন্ধান আরও এক জায়গায় পাওয়ার পর এবং একই মাস্টার মাইন্ড এর নেপথ্যে থাকায় পুলিশ সন্দেহ করছে ইন্টার স্টেট এই র্যাকেট ছড়িয়ে থাকতে পারে।

টাইমস অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছেন দু'টি নেপথ্যেই একই মাথা কাজ করছে। উত্তরপ্রদেশের হাপুরের পুলিশ সুপার দীপক ভুকের বলেছেন, "মিরাটের সুধা ক্রিকেট গ্রাউন্ডে অভিযুক্ত পাঞ্জাব বিগ ব্যাশ লিগ চালাচ্ছিল চার দিন ধরে। রুশ পান্টার্সদের থেকে টাকা নিয়ে এই ফেক ক্রিকেট লিগের ম্যাচগুলো আয়োজন করা হচ্ছিল। ওই জায়গায় আমরা রেড করি এবং মিরাটের বাসিন্দা শিতাব জাহিদ এবং গোয়ালিয়রের ঋষব দানিশকে গ্রেফতার করা হয়েছে।" পুলিশ মনে করছে অন্যান্য রাজ্যেও এর শাখা বিস্তার করা রয়েছে। তিনি বলেন, "এখন মনে হচ্ছে অভিযুক্তের অন্যান্য রাজ্যেও সম্পর্ক রয়েছে।"
উল্লেখ্য, আইপিএল শেষ হওয়ার তিন সপ্তাহের মধ্যেই এই ভুয়ো আইপিএলের বন্দোবস্ত করা হয়। কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিক ও বেকার যুবকদের মিলিয়ে মোট ২১ জনকে জড়ো করা হয়েছিল খেলার অভিনয় করতে। তাঁদের পরিয়ে দেওয়া হয়েছিল চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্সের জার্সি। ইন্টারনেট থেকে নামানো হয়েছিল দর্শকদের উল্লাস-ধ্বনি। যা দেখে রাশিয়ায় বসা লোকেরা ভাবতেই পারেন কোনও স্টেডিয়ামে খেলা হচ্ছে। মীরাট থেকে আনা হয়েছিল এক ধারাভাষ্যকারকে, যিনি আবার হর্ষ ভোগলের গলা নকল করতে পারেন। ফলে বোঝাই যাচ্ছে কতটা পরিকল্পনা করে এগিয়েছিল আয়োজকরা। মস্কো, তিভের, ভরোনেহ-র মতো রাশিয়ার শহরের জুয়াড়িরা বেটিংয়ে অংশও নেয়। যে প্রতারণা চক্র এই গোটা ব্যবস্থা চালাচ্ছিল তারাই বেটিংয়ের জন্য টেলিগ্রামে চ্যানেল খুলে দেয়।












Click it and Unblock the Notifications