বালুরঘাটে নিজের মূর্তির উন্মোচন সৌরভের, প্রকাশ্যে মূর্তি রাখায় মিলল না সরকারি অনুমতি

বিদেশে তাবড় ফুটবলারদের মূর্তি রয়েছে, কিন্তু বাংলায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের দিনেও বিতর্কই সঙ্গী হয়ে রইল।

লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের আগেই ছিল, এবার সেই তালিকায় যুক্ত হলেন বাংলার মহারাজও। তবে বালুরঘাটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মূর্তির আবরণ উন্মোচনের দিনে বিতর্ক পিছু ছাড়ল না। মূর্তির আবরণ উন্মোচন হলেও মূ্র্তি মাঠে রাখার ছাড়পত্র পেল না দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা।

সৌরভের মূর্তি ঘিরে বিতর্ক, প্রকাশ্যে মূর্তি রাখা নিয়ে বিতর্ক

মূর্তি উদ্বোধনের জন্য বহু বছর বাদে ট্রেনে সফর করেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক। এদিন অনুষ্ঠানের জাঁকও ছিল জবরদস্ত। কিন্তু আসল বিষয়েই গন্ডগোল। মহারাজকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু 'ধারে দাঁড়িয়েছিলেন হাজার হাজার মানুষ। বালুরঘাট স্টেডিয়ামেও ছিল জন জোয়ার। সৌরভ গঙ্গোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য ভিড় জমিয়েছিলেন তাঁরা।

বালুরঘাটে জনজোয়ার

দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়ে মূর্তির আবরণ উন্মোচন করেন সৌরভ নিজেই। তবে মঞ্চ থেকেই তাঁকে উদ্বোধনের কাজ সারতে হয়। কারণ মূর্তি কোথাও বসানোই যায়নি। কিন্তু স্টেডিয়ামের ভিতর খেলাধুলোয় অসুবিধা হওয়ার কারণ দেখিয়ে মূর্তি রাখার অনুমতি দেয়নি বালুরঘাট পুরসভা। যদিও মহারাজ জানিয়েছেন প্রয়োজন হলে তিনি বেহালাও নিজের বাড়িতে এই মূর্তি নিয়ে চলে যাবেন। সৌরভের এই মূর্তির উচ্চতা ৮ ফুট । তৈরি হয়েছে ফাইবার দিয়ে। তবে এত কিছু করেও 'শেষ ভাল যার সব ভাল' হল না। কারণ পুরসভার অনুমতি না মেলায় এই মূর্তি এখন স্টেডিয়ামের কোনও একটা ঘরে বন্দী হয়ে পড়ে থাকবে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Looks like me ...😀😀 <a href="https://t.co/ka4VHJl9ow">pic.twitter.com/ka4VHJl9ow</a></p>— Sourav Ganguly (@SGanguly99) <a href="https://twitter.com/SGanguly99/status/886121058155220993">July 15, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

মেসি-রোনাল্ডোর মূর্তি

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিদের মূর্তি যখন তৈরি হয়ে শহরে স্থাপন করা হয়, তখন অনেক প্ল্যানিংয়ের পরই তার ব্যবস্থাপনা করা হয়। মহারাজ বিষয়টিকে হালকাভবে নিয়ে সামাণ্য রসিকতাও করেছেন। কিন্তু এতবড় একজন ক্রিকেট ব্যক্তিত্বের মূর্তি উন্মোচনের সিদ্ধান্ত খুবই কাম্য। তা এইরকম হঠকারি ভাবে করায় সম্মানের চেয়ে বেশি অসম্মানিত হলেন বাংলার মহারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+