Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্বকাপ ফাইনালে শ্রীনির আধিপত্য, রেগে মাঠ ছাড়লেন আইসিসি সভাপতি মুস্তাফা কামাল

মেলবোর্ন, ৩০ মার্চ : বিশ্বজয়ী দলের হাতের বিশ্বকাপ তুলে দেওয়ার সুযোগ না পাওয়ায় চটে লাল আইসিসি সভাপতি মুস্তাফা কামাল। রাগের চোটে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের খেলা শেষ হওয়ার আগেই মেলবোর্নের মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন কামাল।

আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাসন জয়ী দল অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের হাতে বিশ্বকাপ তুলে দেন। পুরস্কার বিতরণী মঞ্চে শ্রীনির সঙ্গে ছিলেন টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার শচীন তেন্ডুলকর, আইসিসি সিইও ডেভ রিচার্ডসন, ক্রিকেট অস্ট্রেলিয়া সুপ্রিমো ওয়েলি এডওয়ার্ড।

বিশ্বকাপ ফাইনালে শ্রীনির আধিপত্য, রেগে মাঠ ছাড়লেন আইসিসি সভাপতি মুস্তাফা কামাল

আইসিসির বিশ্বস্ত সূত্রের খবর, শনিবার আইসিসি বৈঠকে খোলাখুলি কামালকে জানিয়ে দেওয়া হয়, তাঁর হাত দিয়ে বিশ্বজয়ী দলের হাতে কাপ তুলে দেওয়া হবে না।

সূত্রের খবর, বাংলাদেশ ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়েরের পক্ষপাতের অভিযোগে যেভাবে গলা ফাটিয়েছিলেন কামাল তা মোটেই ভাল চোখে নেননি শ্রীনি। পাকিস্তানি আম্পায়ার আলিম দারের নো বলের সিদ্ধান্তে ৯০ রানে রুবেল হোসেনের বলে রোহিত শর্মার আউট হননি। এর পর তিনি ১৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এর পরই ক্ষুব্ধ কামাল নিজেরই প্রতিষ্ঠান আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলেও কটাক্ষ করেন।

কামালের মন্তব্যে খুশি না হলেও মিডিয়ার সামনে এবিষয়ে মুখ খোলেননি শ্রীনি। তবে বোর্ডের সদস্যদের কাছে তিনি এবিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন কীভাবে একজন আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জন্য আইসিসি-র দিকে আঙুল তোলেম কামাল?

নিজের পদের অসম্মান

সূত্রের খবর অনুযায়ী, বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন কামাল আইসিসি-র অতিথি বক্সে একবারের জন্যও বসেননি। বরম বাংলাদেশ সরকারের অভিজাত ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর কামাল সিদ্ধান্ত নেন ম্যাচ চলাকালীনই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যাবেন। কারণ তাঁর মনে হয় এভাবে তাঁর পদকে অসম্মান করা হয়েছে।

আইসিসির সংবিধান অনুযায়ী প্রতিষ্ঠানের মাথা কাপ জয়ী দলের হাতে তুলে দেবে। কিন্তু চেয়ারম্যানের পদ তৈরি করার পর বিভ্রান্তি তৈরি হয় বিশ্ব ক্রিকেট পর্ষদের মাথা এক্ষেত্রে কে হবেন।

সভাপতি হলেন আনুষ্ঠানিক প্রধান এই পর্ষদের, তবে কার্যনির্বাহী ক্ষমতা রয়েছে চেয়ারম্যানের হাতে। উল্লেখ্য ১৯৯৬ সাল পর্যন্ত বিশ্বকাপ জয়ী দলের হাতে বিভিন্ন মানুষের হাত দিয়ে দেওয়ানো হত, এমন কোনও নির্দিষ্ট নিয়ম ছিল না যে আইসিসি প্রধানই এই কাপ দেবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+