টিম ইন্ডিয়ার মেন্টর হয়েই স্বার্থের সংঘাতে জড়ালেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি

টি২০ বিশ্বকাপের ডন্য টিম ইন্ডিয়ার মেন্টর নির্বাচিত হয়ে স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়লেন মহেন্দ্র সিং ধোনি।

আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য মহেন্দ্র সিং ধোনিকে টিম ইন্ডিয়ার মেন্টর নির্বাচন করা নিয়ে ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস থামছে না। এবার অন্তত বিরাট কোহলির হাতে আইসিসি টুর্নামেন্টের খেতাব উঠবে বলে বিশ্বাসও করতে শুরু করেছেন কেউ কেউ। শুরু হয়েছে স্বপ্ন দেখা। লহমায় সেই ছন্দ কিছুটা হলেও কেটে গিয়েছে নতুন পদে এমএস ধোনির নিয়োগের বিরুদ্ধে ওঠা স্বার্থের সংঘাতের অভিযোগকে ঘিরে। এই ইস্যুতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ সহ সংস্থার অ্যাপেক্স কাউন্সিলের কাছে জমা পড়েছে চিঠি। কে লিখলেন এই চিঠি, তাঁর আপত্তি ঠিক কোথায়, তা জেনে নিন।

কার আপত্তি

কার আপত্তি

এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর সহ বিসিসিআইয়ের বিভিন্ন পদের সঙ্গে যুক্ত কিংবা প্রাক্তনী বা প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে স্বার্থের সংঘাত সংক্রান্ত অভিযোগ দাখিল করা সঞ্জীব গুপ্তা এবার এমএস ধোনিকে নিয়েও সরব হলেন। টি২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার মেন্টর হিসেবে নির্বাচনকে বেআইনি বলে আখ্যা দিয়ে বিসিসিআই সভাপতি ও সচিব সহ সংস্থার অ্যাপেক্স কাউন্সিলের সদস্যদের চিঠি দিয়েছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। জানিয়েছেন ধোনিকে উক্ত পদে বহাল রাখলে স্বার্থের সংঘাত ঘটে যাবে। তাই ধোনিকে নিয়ে নিজেদের সাম্প্রতিক সিদ্ধান্ত বিসিসিআইয়ের পুনর্বিবেচনা করা উচিত বলেও মনে করেন শুক্লা।

সমস্যাটা কোথায়

সমস্যাটা কোথায়

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালো এখনও আইপিএল খেলে যাচ্ছেন এমএস ধোনি। ২০২০ সালে জাতীয় দলের জার্সি খুলে রাখার পর সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া আইপিএলে স্বমহিমায় দেখা গিয়েছিল মাহিকে। এবার সিএসকে-র অধিনায়ক কাম মেন্টর হিসেবে মাঠে নিজের উপস্থিতি জানান দিয়েছেন এবং দেবেন এমএস। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হওয়ার পাশাপাশি ধোনি টিম ইন্ডিয়ার মেন্টর হতে পারেন না বলে দাবি করছেন সঞ্জীব গুপ্তা। সুপ্রিম কোর্ট নির্ধারিত প্রাক্তন বিচারপতি আরএম লোধা কমিটির তৈরি সংবিধানের ৩৮(৪) ক্লজে ধোনিকে দুই গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখা আইন বিরুদ্ধে হবে বলে বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন মধ্যপ্রদেশে ক্রিকেট সংস্থার আজীবন সদস্য। তাই ধোনিকে নিয়ে ফের একবার আলোচনা করা প্রয়োজন বলে মনে করেন সঞ্জীব গুপ্তা। তাঁর পরামর্শকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখছে না বিসিসিআই। এক কর্তার কথায়, এ ধরনের বিরোধিতার কোনও মানেই হয় না। ওই বিসিসিআই কর্তার বক্তব্য, আইপিএল শেষ হওয়ার পর টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার কথা। ফলে বিষয়টি এমন নয় যে দুই টুর্নামেন্টেই সমানভাবে সক্রিয় থাকবেন ধোনি। তাছাড়া দলের মেন্টরের কাজ হল কেবলই খেলোয়াড়দের পরামর্শ দেওয়া। প্রথম একাদশ নির্বাচন থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থেকে ধোনি দূরেই থাকবেন বলে আশ্বস্ত করেছেন ওই বিসিসিআই কর্তা। তাই এখানে স্বার্থের সংঘাত সংক্রান্ত অভিযোগ ওঠার প্রশ্নই উঠছে না বলে ওই বিসিসিআই কর্তার দাবি।

টিম ইন্ডিয়ার মেন্টর ধোনি

টিম ইন্ডিয়ার মেন্টর ধোনি

বুধবার ঘোষিত ভারতের টি২০ বিশ্বকাপের দলে যে এমন চমক দেখা দেখা যাবে, তা হয়তো আগে থেকে আন্দাজ করতে পারেননি ক্রিকেট প্রেমীরা। দল থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। শিবিরে জায়গা হল না শিখর ধাওয়ান, ক্রুণাল পান্ডিয়ারও। দীর্ঘদিন পরে ফের নীল জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। আর সবচেয়ে বড় সারপ্রাইজ মেন্টর হিসেবে কিংবদন্তি এমএস ধোনিকে দলের সঙ্গে জুড়ে দেওয়া। তাঁর গৌরবজ্জ্বল আন্তর্জাতিক কেরিয়ার ও সাফল্য আসন্ন বিশ্বকাপে ভারতের কাজে আসবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ধোনি ও ভারত

ধোনি ও ভারত

সীমিত ওভারের ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি এককথায় অনবদ্য। তাঁর নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ২০১১ সালে দেশের হয়ে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ হাতে তুলেছেন মাহি। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও গিয়েছিল ধোনির ভারতের হাতে। ফলে টিম ইন্ডিয়ার সঙ্গে তাঁকে জুড়ে দেওয়াটা নিঃসন্দেহে একটা অসাধারণ পদক্ষেপ। সবচেয়ে বড়কথা এই মুহুর্তে আইপিএল খেলতে দুবাই রয়েছেন এমএস। ফলে আইপিএল শেষে ভারতীয় দলের সঙ্গে তার জুড়ে যেতে এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+