রবিবাসরীয় ডাম্বুলায় মহারণের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া, রণনীতি সাজাচ্ছেন কোহলি
রবিবার জমজমাট ডাম্বুলা, প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে কোহলি এন্ড কোং
রবিবার থেকে শুরু শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ। ডাম্বুলায় প্রথম ম্যাচে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। বিরাট কোহলি জানিয়েছেন তাঁর দলের শক্তি নিয়ে তাঁর মনে কোনও প্রশ্ন নেই। দলের প্রত্য়েক ক্রিকেটারই নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন।
এই ডাম্বুলা থেকেই নিজের আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন কোহলি। এখনও তিনি নস্টালজিক। ২০০৮ থেকে যে পথ চলা শুরু হয়েছিল তা এখন অন্য মাত্রা নিয়েছে। ডাম্বুলায় মাঠে নামার আগে এটা একটা বাড়তি মাত্রা যোগ করছে।
টেস্ট সিরিজে দলের দুরন্ত পারফরমেন্সের অংশীদার ছিলেন না প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এদিন নেটে দারুণ অনুশীলনে ব্যস্ত রইলেন মাহি।
The cut, leave, drive, slog, upper cut, pull - @msdhoni batting session #SLvIND pic.twitter.com/Q8flfP8wv4
— BCCI (@BCCI) August 19, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তবে প্রথম একাদশ নিয়ে খুব একটা মুখ খোলেননি বিরাট কোহলি। দলে আসবেন কেএল রাহুল কিন্তু মণীশ পান্ডে খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটাননি কোহলি। আসলে প্রতিপক্ষ দুর্বল হলেও নিজের রণণীতি খুব একটা পরিষ্কার করে দেননি তরুণ অধিনায়ক কোহলি। টেস্টে হোয়াইট ওয়াশের পর তাঁর লক্ষ্য এখন একদিনের ক্রিকেটেও বাজিমাত করা।
KL Rahul will bat in the middle-order but we won't be predictable or have a set pattern anymore: @imVkohli ahead of the #SLvIND ODI series. pic.twitter.com/usgamkR9Qe
— BCCI (@BCCI) August 19, 2017
Click it and Unblock the Notifications