এশিয়া কাপের ভেন্যু নিয়ে জটিলতা অব্যাহত, চূড়ান্ত হয়ে ভারত পাকিস্তানের গ্রুপে তৃতীয় দল
এশিয়া কাপ নিয়ে জটিলতা অব্যাহত। সোমবারের পর মঙ্গলবারও এই টুর্নামেন্ট নিয়ে দোলাচল জারি থাকল। ভারত পাকিস্তান দুই দেশই নিজেদের সিদ্ধান্তে অনড়। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল আশাবাদী টুর্নামেন্ট বাতিল হবে না।
সোমবার বিভিন্ন সূত্রে উঠে এসেছিল ভেন্যু সংক্রান্ত সমস্যার জেরে চলতি বছর এশিয়া কাপ বাতিল হতে পারে। পরিবর্তিত পরিস্থিতিতে ৫ দেশের একটি টুর্নামেন্ট করার ভাবনা-চিন্তা শুরু করেছে বিসিসিআই। কারণ পাকিস্তানের শুধুমাত্র ভারতীয় দলকে নিরপেক্ষ দেশে খেলার প্রস্তাবে রাজী নয় বিসিসিআই।

মঙ্গলবার এসিসির এক সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, 'আমাদের মধ্যে বার্তা বিনিময় চলছে। যদিও এশিয়া কাপ বাতিল করে দেওয়া নিয়ে আমাদের মধ্যে কোনও আলোচনা হয়নি।এশিয়া কাপ বাতিল হলে প্রথমেই পিসিবিকে জানানো হবে। এখনও পর্যন্ত সে রকম কিছুই হয়নি। এসিসি চেয়ারম্যান জয় শাহ এখনও এই বিষয়ে কিছু বলেননি।'

তবে এশিয়া কাপ ২০২৩ কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। এশিয়া কাপ আয়োজন হওয়া নিয়ে অবশ্য সংশয় রয়েছে। প্রতিযোগিতা নিয়ে নিজেদের অবস্থানে অনড় ভারতীয় ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বিসিসিআই অবশ্য চাইছে, পুরো টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরশাহিতে স্থানান্তরিত করতে চাইছে। যেখানে তিনটি মাঠ রয়েছে- দুবাই, শারজাহ এবং আবুধাবিতে। মরুদেশে না হলে এই টুর্নামেন্ট হতে পারে শ্রীলঙ্কা এসিসি সূত্রে খবর, কয়েক দিনের মধ্যেই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হতে পারে।

এশিয়া কাপ নিয়ে যতই জটিলতা থাক। এই টুর্নামেন্টের সব দল চূড়ান্ত হয়ে গেল। এশিয়ার মঞ্চে যোগ্যতা অর্জন করল নেপাল।মূল প্রতিযোগিতার গ্রুপ পর্বে নেপালকে খেলতে হবে ভারত এবং পাকিস্তানের সঙ্গে। দুইটি গ্রুপে খেলবে মোট ছয়টি দল। নেপালের ক্রিকেট দল প্রথমবারের মতো এশিয়ান টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফলে নতুন ইতিহাস সৃষ্টি করেছে নেপালীরা। গ্রুপ 'বি'-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications