AUS vs IND: রঞ্জিতে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে সুযোগ পেয়ে কী বলছেন হর্ষিত?
সদ্য অস্ট্রেলিয়া সফরের পাঁচ ম্যাচের জন্য ভারতীয় টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই দলে সুযোগ পেয়েছেন হর্ষিত রানা। আইপিএলের মঞ্চেই নজর কাড়েন দিল্লির ক্রিকেটার হর্ষিত। ঘরোয়া ক্রিকেট খেলেই অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি সারছেন গম্ভীরের প্রিয় পাত্র হিসেবে পরিচিত হর্ষিত।
রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে ম্যাচে বল হাতে ৫ উইকেট নেওয়ার পর এবার ব্যাট হাতেও জ্বলে উঠলেন হর্ষিত। ৮ নম্বরে নেমে দুরন্ত ব্যাটিং করতে নেমে ৭৮ বলে ৫৯ করেন হর্ষিত। মেরেছেন ৪টি চার এবং ৩টি ছয়। এরআগে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের সঙ্গে ছিলেন হর্ষিত। তবে বুমরাহ-সিরাজদের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে বোলিং বিভাগে জায়গা করে নিয়ে চমক দিয়েছেন হর্ষিত।

এখনও পর্যন্ত ভারতীয় স্কোয়াডে থাকলেও আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়নি হর্ষিতের। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে সুযোগ পাওয়াটা যে তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই বিষয় সেটা উ্ল্লে খ করেন কেকেআরের পেসার। এই প্রসঙ্গে হর্ষিত বলেন, আমার বাবার স্বপ্ন ছিল যে আমি লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলব, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়াকে বেশি পছন্দ করি।
হর্ষিত আরও বলেছেন, আমি একটানা ভারতীয় দলের সঙ্গে ছিলাম এবং সেখানে আমি অনেক কিছু শিখেছি। এই পাঠটি কেবল ক্রিকেট সম্পর্কে নয়, জীবন সম্পর্কেও, একজন ক্রীড়াবিদ কীভাবে তাঁর জীবন ও কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়ে আমি শিক্ষা পেয়েছি ভারতীয় দলে থাকাকালীন। এমনকি একজন ক্রিকেটার হিসেবেও আমি ভারতীয় দলের সঙ্গে থেকে অনেক উন্নতি করার সুযোগ পেয়েছি।'
কিন্তু রানার এই যাত্রাপথটা সহজ ছিল না। কারণ হর্ষিত রানাকে ২০২৩-২৪ সালের পুরো রঞ্জি মরশুম বাইরে কাটাতে হয়েছিল চোটের জন্য। সেই চোটের পর হর্ষিত নিজের ওজন কমাতে শুরু করেন। নভেম্বর ২০২৩ থেকে মার্চ মাসে আইপিএল ২০২৪ শুরু হওয়া পর্যন্ত, শরীরের ১৭ কেজি ওজন কমিয়েছেন।
মুকেশের মতো বোলারকে টপকে কীভাবে মূল দলে সুযোগ পেলেন হর্ষিত? এখানে উঠে আসছে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর সম্পর্কের রয়াসন। কেকেআরের ক্রিকেটার ছিলেন হর্ষিত। ২০২৪ মরশুমে নাইটদের মেন্টর ছিলেন গম্ভীর। ফলে হর্ষিতকে অস্ট্রেলিয়া সফরে দলে রাখার পক্ষে সওয়াল করেন স্বয়ং হেড কোচই।












Click it and Unblock the Notifications