নীরজ অনুপ্রেরণা স্মৃতি মান্ধানাদের! কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়াকে বাড়তি সমীহ নয়, সোনালি সাফল্য চায় ভারত

কমনওয়েলথ গেমসে এবার থাকছে মহিলাদের টি ২০ ক্রিকেট। বার্মিংহ্যাম গেমসে ক্রিকেট থাকা ভবিষ্যতে অলিম্পিকের আসরে ক্রিকেটের পথ প্রশস্ত করবে বলে আশাবাদী অনেকেই। ২০২৮ সালের অলিম্পিকে থাকতে পারে ক্রিকেট। তবে তার আগে কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক সোনাকেই টার্গেট করছে হরমনপ্রীত কৌরের ভারত।

অজিদের সমীহ নয়

অজিদের সমীহ নয়

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল পাঁচবার টি ২০ বিশ্বকাপ জিতেছে। এবারও সোনা জয়ের দৌড়ে অজিদেরই ফেভারিট ধরছেন বিশেষজ্ঞরা। যদিও সেই পথে হাঁটতে নারাজ হরমনপ্রীত কৌরের ডেপুটি তথা দলের নির্ভরযোগ্য ওপেনার স্মৃতি মান্ধানা। ২৯ জুলাই অস্ট্রেলিয়া ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে ভারতের প্রমীলা বাহিনী। প্রতিপক্ষের জন্য রণকৌশল স্থির হয়ে গিয়েছে বলেই আজ দাবি করলেন মান্ধানা। তিনি বলেন, অনেক টুর্নামেন্টেই আমরা প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছি। টি ২০ টুর্নামেন্টে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। ফলে আমি অস্ট্রেলিয়াকে বড় দল তকমা দিতে চাই না। সেটা তাদের বুঝিয়েও দিতে চাই।

সোনাই লক্ষ্য

স্মৃতি মান্ধানা বলেন, অস্ট্রেলিয়ার পাশাপাশি পাকিস্তান ও বার্বাডোজের বিরুদ্ধেও খেলতে হবে আমাদের। সব ম্যাচই গুরুক্বপূর্ণ এবং সেগুলির প্রত্যেকটি আমরা জিততে চাই। ম্যাচ-বাই-ম্যাচ এগিয়ে চলার পরিকল্পনার কথা বুঝিয়ে দিয়েছেন মান্ধানা। উল্লেখ্য, চলতি বছরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ের সম্মুখীন হয়েছিল ভারতের মহিলা দল। যদিও কমনওয়েলথ গেমসে নামার আগে ভারত শ্রীলঙ্কায় টি ২০ ও একদিনের সিরিজ জিতে এসেছে। স্মৃতির কথায়, আমাদের প্রস্তুতি যথেষ্টই ভালো। আশা করি, সেটাই আমাদের পদকের দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে শুধু পদক জেতা নয়, সোনাই যে তাঁদের টার্গেট সেটা সাফ জানিয়ে দেন মান্ধানা।

নীরজ অনুপ্রেরণা

নীরজ অনুপ্রেরণা

কমনওয়েলথ গেমসে নামার আগে মান্ধানা-সহ গোটা ভারতীয় দল অনুপ্রেরণা পাচ্ছে টোকিও অলিম্পিকে জ্যাভলিনে নীরজ চোপড়ার ঐতিহাসিক সোনা জয়ের থেকেই। ১৯৯৮ সালে কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমসে ক্রিকেট থাকলেও এই প্রথম মহিলা ক্রিকেটকে রাখা হয়েছে কমনওয়েলথ গেমসে। স্মৃতি মান্ধানা বলেন, আমরা সকলেই অলিম্পিক দেখেছি। কমনওয়েলথ গেমসে যখন ভারতের পতাকা উত্তোলিত হবে, বাজবে জাতীয় সংগীত, সেই সময়কার অনুভূতি এখন থেকেই আঁচ করতে পারছি। আমরা সোনার লক্ষ্যেই নামব। অপেক্ষায় রয়েছি জাতীয় পতাকা সবার উপরে থাকবে, ভারতের জাতীয় সংগীত বাজবে, সেই মুহূর্তটা, সেই সেরা অনুভূতির জন্য। ফলে শুধু পোডিয়াম ফিনিশ আমাদের লক্ষ্য নয়। নীরজের অলিম্পিকে সোনা জয়ই ভারতকে কতটা তাতিয়ে দিয়েছে সেটা পরিষ্কার মান্ধানার কথাতেই। তিনি বলেন, আমাদের সামনে অলিম্পিকে পদক জেতার সুযোগ নেই। তাই কমনওয়েলথ গেমসে সোনা জেতার সুযোগ হাতছাড়া করতে চাই না। নীরজের মতো সোনা জেতার জন্য আমরা সকলেই এক্সাইটেড।

ইতিবাচক দিক

ইতিবাচক দিক

গেমস ভিলেজে বিভিন্ন ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করে তাঁদের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়ার পরিকল্পনা রয়েছে মান্ধানার। ক্রিকেটে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও বার্বাডোজ রয়েছে গ্রুপ এ-তে। গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। দুটি গ্রুপের শীর্ষে থাকা দুটি দল যাবে সেমিফাইনালে। স্মৃতি বলেন, আমরা সব ম্যাচই জিততে চাইছি। আমাদের দলে এখন অনেক ম্যাচ উইনার রয়েছেন। দু-তিনজন ব্যাটার বা বোলার যদি ক্লিক করেন তাহলে সেটা আমাদেরই দিন হবে। আমাদের দলে ২-৩ জন রয়েছেন যাঁরা কিপিং করেন, ব্যাটিংও করেন। সবমিলিয়ে ভারত পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই ভারসাম্যযুক্ত দল নিয়েই যে গেমস অভিযানে নামছে তা স্পষ্ট করে দেন মান্ধানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+