কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেটের অভিষেক! ভারতের লক্ষ্যের কথা জানালেন হরমনপ্রীত
কমনওয়েলথ গেমসে এই প্রথম থাকছে মহিলা ক্রিকেট। গেমসে অংশ নিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ বার্মিংহ্যামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বার্মিংহ্য়াম গেমসে মহিলা ক্রিকেটের অভিষেক সোনা জিতেই স্মরণীয় রাখতে মুখিয়ে হরমনপ্রীত কৌরের দল। ভারতের অধিনায়ক নিজেও মুখিয়ে রয়েছেন ইতিহাসের সাক্ষী হতে।

কমনওয়েলথ গেমস অভিযানে যাওয়ার আগে হরমনপ্রীত বলেন, এই টুর্নামেন্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কেন না, এবার আমরা পদক জেতার লক্ষ্যে নামছি। নিজের কথা বলতে গেলে বলতে পারি, এই ধরনের টুর্নামেন্ট দেখেই বড় হয়েছি। আমরাও পদক জেতার সুযোগ পেতে চলেছি বলে ভালো লাগছে। একটি বিগ ইভেন্টের অংশ হতে চলেছি আমরা। ভবিষ্যতেও যদি আমরা এমন সুযোগ পাই সেটা সকলের জন্যই ভালো হবে। বিশ্বকাপের থেকে কমনওয়েলথ গেমসের অভিজ্ঞতা যে আলাদা হবে, সেটাও মনে করছেন হরমনপ্রীত।
A warm send off for #TeamIndia as they left for Birmingham this morning from Bengaluru. 👋👋💪 #Birmingham2022 pic.twitter.com/Z6tcR3jcDf
— BCCI Women (@BCCIWomen) July 24, 2022
ভারতীয় মহিলা দলের অধিনায়কের কথায়, কমনওয়েলথ গেমসে অনেক ধরনের খেলা থাকবে। এমন ধরনের ইভেন্টে আমরা এবারই প্রথম থাকছি। ক্রিকেটের পাশাপাশি আমাদের দেশের অনেক দল থাকবে, ক্রীড়াবিদরা থাকবেন। আমরা সকলের জন্য গলা ফাটাতে প্রস্তুত। প্রতিটি পদক জয়ের মুহূর্ত আমরা একসঙ্গে উদযাপন করতে চাই। ফলে সম্পূর্ণ আলাদা একটা পরিবেশ, যার জন্য আমরা মুখিয়ে রয়েছি। হরমনপ্রীতের ভারত রয়েছে গ্রুপ এ-তে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও বার্বাডোজের সঙ্গে। ভারতের প্রথম ম্যাচ ২৯ জুলাই। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে।
#TeamIndia captain @ImHarmanpreet speaks about the excitement to play in the @birminghamcg22 Commonwealth Games 👍 #B2022 pic.twitter.com/uOVnsKmwwU
— BCCI Women (@BCCIWomen) July 23, 2022
অস্ট্রেলিয়াকে বড় দল হিসেবে ভেবে বাড়তি সমীহ করতে চাননি স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়াকে হারানোর রণকৌশল তৈরি বলেও জানিয়েছিলেন তিনি। হরমনপ্রীত প্রথম ম্যাচেই অজিদের মুখোমুখি হওয়া প্রসঙ্গে বলেন, যখনই অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে আমরা খেলতে নামি, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কঠিন লড়াই-ই হয়ে থাকে। আমরা ইতিবাচক থেকেই খেলতে নামব। আমাদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ এবং নিজেদের সেরাটাই দিতে চাই। হরমনপ্রীত নিজেও এমন মাল্টি-স্পোর্ট বড় ইভেন্টে ভালো খেলার জন্য মুখিয়ে রয়েছেন। যত বেশি সংখ্যক টুর্নামেন্ট খেলা যায় সেটা ভারতীয় মহিলা দলের ক্ষেত্রে মঙ্গল বলেই উপলব্ধি তাঁর। ইংল্যান্ডে পৌঁছে উইকেট ও পরিবেশ-পরিস্থিতি দেখেই চূড়ান্ত রণকৌশল তৈরি হবে। নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী হরমনপ্রীত বলেন, আমরা পজিটিভ ক্রিকেট খেলার লক্ষ্যেই নামি। দীর্ঘ সময় ধরে যেভাবে খেলে আসছি সেই অ্যাপ্রোচে কোনও বদল আসবে না। দলের বোলিং শক্তি, বিশেষ করে নানা বিকল্প আত্মবিশ্বাসী করেছেন কৌরকে। তাঁর কথায়, যত বেশি বোলিং অপশন থাকবে তত মূল বোলারদের চাপ কম অনুভূত হবে।












Click it and Unblock the Notifications