অর্ধশতরানের পর উইকেট ছুঁড়ে দিয়ে আসা সূর্যে ক্ষুব্ধ দ্রাবিড়ের প্রতিক্রিয়া ভাইরাল

অর্ধশতরানের পর সূর্যের উইকেট ছুঁড়ে দিয়ে আসায় ক্ষুব্ধ কোচ দ্রাবিড়, ভাইরাল প্রতিক্রিয়া

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে দুর্দান্ত অর্ধশতরানের পর উইকেট ছুঁড়ে দিয়ে আসার ঘটনায় যারপরনাই চটেছেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। হতাশ দ্রাবিড়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সূর্যের এভাবে আউট হওয়ার ঘটনায় যে ভারতীয় কিংবদন্তি ক্ষুব্ধ, তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

অর্ধশতরানের পর উইকেট ছুঁড়ে দিয়ে আসা সূর্যে ক্ষুব্ধ দ্রাবিড়ের প্রতিক্রিয়া ভাইরাল

প্রেমদাসা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রথম দ্বিপাক্ষিক টি২০ সিরিজে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। মন্থর ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ হবে বলে মনে করেছিলেন লঙ্কান অধিনায়ক। ভারতের শুরুটা ততটাও ভাল হয়নি। গত দুই আইপিএলে দুর্দান্ত ছন্দে ব্যাটিং করা পৃথ্বী এদিন নাস্তানাবুদ হয়ে যান। ইনিংসের প্রথম বলেই শ্রীলঙ্কার ফাস্ট বোলার দুশ্মন্ত চামেরার শিকার হন ভারতীয় ওপেনার। তবে দ্বিতীয় ওপেনার তথা ভারত অধিনায়ক নিজের শিখর ধাওয়ান এদিনও নিজের নামের প্রতি সুবিচার করেন। ৩৬ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গব্বর। চারটি চার ও একটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।

অন্যদিকে ভারতীয় দলের জার্সিতে চার নম্বরে ব্যাট করতে নেমে রবিবারও নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেন সম্প্রতি দলের ভরসার স্থল হয়ে ওঠা সূর্যকুমার যাদব। ৩৪ বলে ৫০ রানের দাপুটে ইনিংস খেলেন সূর্য। পাঁচটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট। ওভার বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করেন সূর্য। ঠিক পরের বলেই চালিয়ে খেলতে গিয়ে মিস হিট করে লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে লোপ্পা ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভারতীয় ব্যাটসম্যান।

১৫.২ ওভারে ভারতের ১২৭ রানের স্কোরে আউট হন সূর্যকুমার যাদব। এমন একটা সময় যখন দায়িত্ব নিয়ে ঝড়ের গতিতে রান করার কথা ওই ভারতীয় ব্যাটসম্যান। উল্টে সূর্যের দায়িত্বজ্ঞানহীন আউটে কোচ রাহুল দ্রাবিড় যে অখুশি, সেটা তাঁর প্রতিক্রিয়াতেই প্রমাণ। ডাগ আউটে গম্ভীর মুখে বসে থাকতে দেখা যায় দ্য ওয়াল। সোশ্যাল মিডিয়ায় সেই মুহুর্তের ভিডিও ভাইরাল হয়েছে। সূর্যকুমারের এভাবে আউট হওয়ার ঘটনায় অসন্তুষ্ট দেশের ক্রীড়া মহলও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+