ভারত সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে ফাটল, মুখ খুললেন কোচ
ভারত সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে ফাটল, মুখ খুললেন কোচ
সম্প্রতি খবর আসছিল ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের ক্রিকেট দলে ফাটল দেখা দিয়েছে। এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন দলের কোচ ফিল সিমন্স। দলের অধিনায়ক কায়রন পোলার্ড। তাঁর মতো অভিজ্ঞ খেলোয়াড় দলেরব

অধিনায়ুক হবার পরেও দলে ভাঙনের অভিযোগ উঠে আসছিল। এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রেসিডেন্ট রিকি স্কেরিটও। তিনিও অধিনায়কের পাশে দাঁড়িয়ে বলছিলেন কেপি'র ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব কথা বলা হচ্ছে। সিমন্স পুরো দলের হয়ে নিজে সামনে এসে মুখ খুলেছেন। স্পষ্ট জানিয়েছেন এসব কিচ্ছু হয়নি।
ঘটনার সূত্রপাত ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচের সময়। ওই ম্যাচে ওডিয়ান স্মিথকে বসিয়ে খেলানো হয় রভম্যান পাওয়েলকে খেলানো হয়। ওই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতান পাওয়েল। ৫২ বলে ১০টি ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করেন তিনি। স্মিথকে দল থেকে বাদ দেওয়া নিয়ে নাকি বিতর্ক। দলে নাকি ধরেছে ভাঙন। এসব প্রশ্ন উঠতে শুরু করে।
ভারত সফরের আগে যা দলকে বড় বিপদে ফেলে দিয়েছিল। সব বিতর্ক এড়াতে সামনে চলে এলেন ফিল সিমন্স। দায়িত্ব নিয়ে বললেন। এমন কিছুই হয়নি। তিই প্রেস কনফারেন্স করে বলেন , 'আমি থাকতে এমন কিছু আমি হতেই দেব না। সেটা হয়ওনি। একজন প্লেয়ারকে আগে ভালো মানুষ হতে হয়, তারপর ভালো ক্রিকেটার। সেইটা আমি চেষ্টা করি। আমার কোচিং কেরিয়ারে আমি এই চেষ্টাই করেছি। আমার খেলোয়াড় জিবনেও এই নীতি নিয়েই আমি চলেছি। আমি থাকতে দলের মধ্যে কেউ কোনও ভাবে সমস্যায় পড়বে না। কেউ কোনও সমস্যায় পড়লে আগে তাকে সাহায্য করা উচিৎ সেটা যখন আমি যে দলের কোচ হয়েছি সেই কাজটা করেছি। এখানেও তাই করছি। দলের মধ্যে কোনও সমস্যা নেই'।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে একটিতে মাত্র এক ওভার বল করেন এই অলরাউন্ডার। তারপরের ম্যাচেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়। শুরু হয় বিতর্ক। খেলেন পাওয়েল। এই প্রসঙ্গে সিমন্স বলেছেন। এটা কোনও সমস্যার বিষয় নয়। দলের জন্য যেটা ভালো সেটা করা হয়েছে। আমাদের মনে হয়েছে ম্যাচে খেলার জন্য বেশি যোগ্য পাওয়েল তাই ও খেলেছে। তাঁর ফল কি হয়েছে সেটা সবাই দেখেছে। কাউকে ইচ্ছা করে দল থেকে বসিয়ে দেওয়া হয় না। এটা আমি পছন্দ করি না। পরিস্থিতি অনুসারে দল তৈরি হয় এখেত্রেও সেটাই করা হয়েছে। এর চেয়ে বেশি কিছু নয়।'












Click it and Unblock the Notifications