পাকিস্তানি ক্রিকেটারদের খাদ্য তালিকায় বদল আনলেন মিসবা, বাদ বিরিয়ানি
পাকিস্তানি ক্রিকেটারদের খাদ্য তালিকা থেকে বিরিয়ানি বাদ দেওয়ার জন্য নির্দেশ দিলেন সেদেশের ক্রিকেট দলের প্রধান কোচ তথা নির্বাচক মিসবা-উল-হক।
পাকিস্তানি ক্রিকেটারদের খাদ্য তালিকা থেকে বিরিয়ানি বাদ দেওয়ার জন্য নির্দেশ দিলেন সেদেশের ক্রিকেট দলের প্রধান কোচ তথা নির্বাচক মিসবা-উল-হক। পরিবর্তে খেলোয়াড়দের বারবিকিউ, পাস্তা, ফল বেশি করে খাওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ তথা সেদেশের প্রধান নির্বাচক।

ইংল্যান্ড বিশ্বকাপে লিগ স্তর থেকেই ছিটকে যায় পাকিস্তান। এই ব্যর্থতার জন্য দেশের ক্রিকেটারদের ফিটনেসের অভাবকে বিশেষ করে দুষছেন মিসবা। মিকি আর্থারকে সরিয়ে পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ করা হয়েছে তাঁকে। পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকও বাছা হয়েছে দেশের অন্যতম সফল অধিনায়ককে। দায়িত্ব নিয়েই পাকিস্তান ক্রিকেটের উন্নতিকল্পে কড়া হাতে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন মিসবা।
সাধারণত ম্যাচের আগে-পরে, এমনকী ম্যাচের দিনও অতিরিক্ত পরিমাণ তৈলাক্ত খাবার খাওয়ার অপবাদ বহুকাল আগে থেকেই পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে উঠে আসছে। তা নিয়ে রসিকতাও হয়েছে বহু। আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য পেতে পাকিস্তানি ক্রিকেটারদের সেই অভ্যাসই পরিবর্তন করতে উঠেপড়ে লেগেছেন কোচ তথা নির্বাচক মিসবা-উল-হক। তাঁর নির্দেশেই জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত ক্রিকেটারদের খাদ্য তালিকায় বিস্তর পরিবর্তন আনা হচ্ছে।
পাকিস্তানি ক্রিকেটারদের খাদ্য তালিকা থেকে বিরিয়ানি ও সে ধরনের তৈলাক্ত খাবার বাদ দেওয়া হয়েছে। মিসবা-উল-হকের কথায়, তিনি পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আগ্রাসন ও জয়ের ক্ষিদে দেখতে চান। তা করতে হলে ক্রিকেটারদের ফিট হতে হবে বলে মনে করেন পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ তথা প্রধান নির্বাচক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications