বাড়তে চলেছে নির্বাচকদের সংখ্যা, সুপ্রিম কোর্টকে প্রস্তাব সিওএ-র

ঘরোয়া ক্রিকেটের প্রতিটা ম্যাচে যাতে নিয়মিত নজর রাখা যায় তা ঠিক করতে নতুন রিক্রুটমেন্ট করবে ভারতীয় বোর্ড।

ঘরোয়া ক্রিকেটের প্রতিটা ম্যাচে যাতে নিয়মিত নজর রাখা যায় তা ঠিক করতে নতুন রিক্রুটমেন্ট করবে ভারতীয় বোর্ড। সম্প্রতি ভারতীয় নির্বাচকদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

সিওএ-র নতুন ভাবনা , বাড়বে নির্বাচক সংখ্যা

এদিকে একবছর আগেই সিওএ-র নির্দেশ মানতে গত বছরই পাঁচ জনের নির্বাচক কমিটির সদস্য সংখ্যা কমিয়ে তিনে নিয়ে আসতে বাধ্য হয়েছিল বিসিসিআই। কিন্তু তিন জনের নির্বাচক কমিটির পক্ষে এত কিছু সামলানো সম্ভব হচ্ছে না। বিনোদ রাই জানিয়েছেন, 'এই দলে আরও লোক দরকার। কারণ ক্রিকেট পাঁচ থেকে সাতটি জায়গায় হয় একসঙ্গে। এবং তিন জনের পক্ষে সব জায়গায় উপস্থিত থাকা সম্ভব নয়।'

সিওএ-র নতুন ভাবনা , বাড়বে নির্বাচক সংখ্যা

সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটির নির্দেশ অনুযায়ী বিসিসিআই গত বছর নির্বাচক কমিটি থেকে বাদ পড়েছিলেন যতীন পরাঞ্জপে ও গগন খোদা। এই মুহূর্তে বিসিসিআইয়ের তিন জনের নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ। আর বাকি দু'জন দেবাং গান্ধী ও শরণদীপ সিং।

বিনোদ রাই জানিয়েছেন তাঁরা এই বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে সংখ্যা পাঁচ থেকে তিন হয়ে গেছে। যার ফলে একসঙ্গে একাধিক জায়গায় যে টুর্নামেন্টগুলি হচ্ছে তাতে সঠিকভাবে নজর রাখা যাচ্ছে না। এরই জেরে যাতে কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার জন্য অতিরিক্ত নির্বাচক প্রয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+