Clive Lloyd: লয়েড কীভাবে রাজি হলেন বাংলায় আসতে? ইডেনে যাবেন? সৌরভের সঙ্গে সাক্ষাতের কতটা সম্ভাবনা?
Clive Lloyd: ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০২৫ সালে তার ৫০ বছর পূর্ণ হবে। তার আগেই পূর্ব বর্ধমানের সাতগাছিয়া হাই স্কুলের ৭৫ বছর উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ক্লাইভ লয়েড।
১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেই ক্লাইভের ওয়েস্ট ইন্ডিজেরই বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক থামিয়েছিল কপিল দেবের ভারত। কিংবদন্তি 'স্যর' ক্লাইভ লয়েডের বাংলায় পদার্পণের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

ক্লাইভ লয়েডকে রাজি করানোর কাজটা সহজ ছিল না। বিশেষ করে তাঁর বয়সের জন্য। আশি ছুঁইছুঁই ক্লাইভ লয়েডকে সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে আনার মূল উদ্যোগ নেন স্কুলের প্রাক্তনী তথা প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশন কমিটির চিফ প্যাট্রন সুরজিৎ বক্সী। স্কুলের এই মাইলস্টোনকে স্মরণীয় করে রাখতে।
সাংবাদিক দেবাশিস দত্তর মাধ্যমে প্রস্তাব যায় ক্লাইভ লয়েডের কাছে। দেবাশিস দত্তের কথায়, লন্ডনে যখন ওঁকে প্রস্তাব দিই, উনি প্রথমে ভেবেছেন বুঝি মজা করছি। তবে যখন তাঁকে বোঝাতে সক্ষম হই সত্যিই তাঁকে পশ্চিমবঙ্গের একটি গ্রামে নিয়ে যেতে চাইছেন আয়োজকরা, লয়েড সামান্য সময় চেয়ে নেন। ভারতের একটি গ্রাম তাঁকে দেখার জন্য উন্মুখ, এটা জানতে পেরে রাজিও হয়ে যান।
পরে লয়েড জানান, বিষয়টি নিয়ে তাঁর পুত্রের সঙ্গে কথা বলে নিতে। পরে ম্যানেজারের সঙ্গেও কথা হয়। লয়েডের ম্যানেজার জানান, কিংবদন্তি রাজি হয়েছেন। সফরের কনফারমেশন আসতেও দেরি হয়নি। গায়ানা থেকে লন্ডন ও দুবাই হয়ে লয়েড আসবেন কলকাতায়। বিজনেস ক্লাসের টিকিট কাটার জন্য মিনিট দশেকের মধ্যে এসে যায় লয়েডের পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্য।
দেবাশিস দত্ত জানিয়েছেন, লয়েডের বয়স প্রায় আশি। তাঁকে বিমানবন্দরের কাছেই হোটেলে রাখার বন্দোবস্ত করা হবে। যাতে বিমানযাত্রার ধকল কোনও প্রতিবন্ধকতা তৈরি না করে সেজন্য সবরকমের বন্দোবস্ত করা হচ্ছে। কলকাতা থেকে ঘণ্টা দুয়েকের মধ্যে যাতে গ্রামে ক্রিকেট টুর্নামেন্টের আসরে পৌঁছনো যায় সেটাই সুনিশ্চিত করা হবে।
সব কিছু ঠিকঠাক চললে লয়েড কলকাতায় পা রাখবেন ১০ জানুয়ারি। পরের দিন বিশ্রাম। ১২ তারিখ কলকাতা থেকে রওনা দেবেন পূর্ব সাতগেছিয়া গ্রামের উদ্দেশ্যে। সেখানে পূর্ব সাতগেছিয়া সংহতি প্রতি বছর যে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে তা এবার করা হয়েছে স্কুলের প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের অঙ্গ হিসেবে।
সেই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি লয়েড। সেখানেই সাংবাদিক বৈঠক করার পরিকল্পনা রয়েছে। ১৯৮৩ সালের ডিসেম্বরে ইডেনে সিরিজের পঞ্চম টেস্টে ভারতকে ইনিংস ও ৪৬ রানে হারিয়ে ছয় টেস্টের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লয়েডের ওয়েস্ট ইন্ডিজ। ক্লাইভ লয়েড ১২টি চারের সাহায্যে ২৯০ বলে অপরাজিত ১৬১ রান করে ম্যাচের সেরা হন।
এর আগে, পূর্ব সাতগেছিয়া সংহতির ক্রিকেট টুর্নামেন্টে রবি শাস্ত্রী, মহম্মদ আজহারউদ্দিন, গুণ্ডাপা বিশ্বনাথ, সন্দীপ পাতিল, ঝুলন গোস্বামী, অশোক মালহোত্রা, নরেন্দ্র হিরওয়ানির মতো তারকারা এসেছেন। এবার পূর্ব সাতগেছিয়া গ্রামের সেই বড় মাঠে হাজির হচ্ছেন ক্যারিবিয়ান কিংবদন্তি।
কলকাতায় এসে লয়েড সেই ইডেনে যেতে চাইলে তাঁর সেই ইচ্ছাপূরণ করা হবে বলে জানিয়েছেন দেবাশিস দত্ত। গতকাল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে লয়েডের সফর নিয়ে স্কুলের তরফে সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়েছিল। লয়েডের আসন্ন সফরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা তা নিয়েও জল্পনা রয়েছে।
জানা যাচ্ছে, সৌরভ সেই সময় কলকাতায় থাকবেন কিনা তার উপর অনেকটাই নির্ভর করবে গোটা বিষয়টি। তবে এটা ঠিক, বিশ্বের অন্যতম সেরা দুই অধিনায়কের সাক্ষাৎ নতুন বছরে ক্রিকেটপ্রেমীদের কাছে বড় প্রাপ্তি হতেই পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications