বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের নতুন কোচ কে, জেনে নিন


 চলতি বছরে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ট্রফি জিতেছে ইংল্যান্ড। আর যার কোচিংয়ে এই সাফল্য এসেছে তিনি ট্রেভর বেইলিস। ক্রিকেটের জনক ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন করে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছে

চলতি বছরে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ট্রফি জিতেছে ইংল্যান্ড। আর যার কোচিংয়ে এই সাফল্য এসেছে তিনি ট্রেভর বেইলিস। ক্রিকেটের জনক ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন করে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছেন বেইলিস। এরপর অ্যাসেজ সিরিজে ইংল্যান্ড দলের কোচের ভূমিকায় ছিলেন। যারপর ইংল্যান্ড দলের কোচের মেয়াদ শেষ হতে, সরে দাঁড়িয়েছেন তিনি। এবার বেইলিসের পরিবর্ত কোচ বেছে নিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের নতুন কোচ কে, জেনে নিন

রুট-মর্গ্যানদের কোচের পদে ক্রিস সিলভারউডকে নিয়োগ করল ইসিবি।৪৪ বছরের সিলভারউড দেশের হয়ে অতীতে খেলেছেন। এরপর ক্রিকেট থেকে অবসর নিয়ে মিডলেক্স, ইয়র্কশ্যায়ারের কোচের পদে ছিলেন। নভেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে অ্যাওয়ে সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই সিরিজ দিয়েই পরীক্ষা শুরু সিলভারউডের। প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন সিলভারউড।

এবার হেড কোচের ভূমিকায় নতুন দায়িত্ব পেয়ে সম্মানিত তিনি। উল্লেখ্য, বিশ্বকাপে সাফল্য পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে অ্যাসেজ সিরিজ ড্রয়ের পর,মেয়াদ শেষের কারণে ইংল্যান্ড দলের কোচের পদ থেকে অবসর নেন বেইলিস। তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে সিলভারউড বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলকে সাফল্য এনে দিতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+