IPL 2021: ক্রিস গেইল বড় ধাক্কা দিলেন পাঞ্জাব কিংসকে! আইপিএল থেকে সরার কারণটা কী?

লড়াই কঠিন হলেও এখনও আইপিএলে শেষ চারে ওঠার রাস্তা বন্ধ হয়নি পাঞ্জাব কিংসের জন্য। যদিও শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগের দিনই বড় ধাক্কা খেল লোকেশ রাহুলের দল। ক্রিস গেইল আইপিএলের বাকি ম্যাচগুলিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবারই দলের হোটেল ও বায়ো বাবল থেকে বেরিয়ে গিয়েছেন ইউনিভার্স বস।

মানসিক স্বাস্থ্যের কারণেই সিদ্ধান্ত

মানসিক স্বাস্থ্যের কারণেই সিদ্ধান্ত

ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ে থাকার ক্লান্তি যাতে টি ২০ বিশ্বকাপে সমস্যা তৈরি না করে সে কারণেই গেইলের এই সিদ্ধান্ত। ২০২০ সালের আইপিএলের পর থেকে বিভিন্ন দেশে বিভিন্ন দলের জৈব সুরক্ষা বলয়ে টানা কাটিয়েছেন গেইল। দেশের হয়ে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার পর সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে পাঞ্জাব কিংস দলের সঙ্গে যোগ দেন। গেইলের আগে বায়ো বাবলের ক্লান্তির কারণে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, অ্যান্ড্রু টাইয়ের মতো ক্রিকেটাররাও। পাঞ্জাব কিংস কোচ অনিল কুম্বলে বলেছেন, আমি গেইলের বিরুদ্ধে খেলেছি, তাঁকে কোচিংও করিয়েছি। তাতে দেখেছি গেইল একজন চূড়ান্ত পেশাদার ক্রিকেটার। ফলে তাঁর টি ২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে এই সিদ্ধান্তকে আমরা সমর্থন জানাচ্ছি।

আইপিএলে ছন্দহীন

আইপিএলে ছন্দহীন

পাঞ্জাব কিংসের হয়ে ১০টি ম্যাচে ১৯৩ রান করেছেন গেইল। সর্বাধিক ৪৬। গড় ২১.৪৪, স্ট্রাইক রেট ১২৫.৩২। আইপিএলে নিজের জন্মদিনে পাঞ্জাব কিংসের ম্যাচে প্রথম একাদশে না থাকলেও সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দলে ছিলেন গেইল। সেই ম্যাচ দুটিতে অবশ্য গেইল রান পাননি। সানরাইজার্স ম্যাচে ১৪ ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১ রানে আউট হন। ময়াঙ্ক আগরওয়াল কেকেআর ম্যাচে দলে ফিরবেন। ফলে লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়ালই ওপেন করবেন। তিনে এইডেন মার্করাম ও চারে নিকোলাস পুরাণ থাকলে অফ ফর্মের গেইলকে প্রথম একাদশে রাখা নিয়ে সমস্যাও হচ্ছিল পাঞ্জাবর কিংসের। গেইল সরে দাঁড়ানোয় প্রথম একাদশে শাহরুখ খানকেও খেলানো হতে পারে। ফ্যাবিয়ান অ্যালেনও কামব্যাক করতে পারেন। দীপক হুডার জায়গায় শাহরুখ ও গেইলের বদলে অ্যালেনকে রাখা হতে পারে কেকেআর ম্যাচে।

বিশ্বকাপে তরতাজা থাকবেন গেইল

বিশ্বকাপে তরতাজা থাকবেন গেইল

১৭ অক্টোবর থেকে শুরু টি ২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ নামবে খেতাব দখলে রাখার লক্ষ্যে। বিশ্বকাপ চলাকালীন মানসিক স্বাস্থ্য যাতে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেজন্য সতর্ক ৪২ বছরের গেইল। তিনি জানিয়েছেন, মানসিকভাবে চাঙ্গা থাকতে নিজেকে রিফ্রেশ করতেই আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দুবাইয়েই তিনি কয়েকটা দিন ছুটির মুডে কাটাতে চান। পাঞ্জাব কিংস দলকে শুভেচ্ছাও জানিয়েছেন গেইল। চলতি বছরে গেইলের চেয়ে বেশি টি ২০ ম্যাচ খেলেছেন এমন ক্রিকেটারের সংখ্যা মাত্র ছয়। গেইল ওয়েস্ট ইন্ডিজ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, কোয়েট্টা গ্ল্যাডিয়েটরস ও পাঞ্জাব কিংসের হয়ে মোট ৩৭টি ম্যাচ খেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+