৫০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান এই বিশ্ববিখ্যাত ক্রিকেটার

ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইল জানিয়েছেন, ৫০ বছর বয়স পর্যন্ত তিনি খেলা চালিয়ে যেতে চান। কেন তিনি এমন কাজ করতে চান? গেইলের বক্তব্য, এটা তিনি করতে চান শুধুমাত্র তাঁর ন'মাসের মেয়ে ক্রিসালিনার কথা ভেবে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম বড় নাম ক্রিস গেইলকে চেনেন না এমন ক্রিকেটপ্রেমী সারা দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। আর টি২০ ক্রিকেটের দৌলতে সারা বিশ্বজুড়ে নানা লিগে তিনি খেলে বেড়ান ফলে সব ক্রিকেট খেলিয়ে দেশেই তিনি জনপ্রিয়।

এহেন ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইল জানিয়েছেন, ৫০ বছর বয়স পর্যন্ত তিনি খেলা চালিয়ে যেতে চান। কেন তিনি এমন কাজ করতে চান? গেইলের বক্তব্য, এটা তিনি করতে চান শুধুমাত্র তাঁর ন'মাসের মেয়ে ক্রিসালিনার কথা ভেবে।

৫০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান এই বিশ্ববিখ্যাত ক্রিকেটার

গেইল বলেছেন, আমি চাই মেয়ে বড় হয়ে আমার খেলা দেখুক। আমি তাই ৫০ বছর বয়স পর্যন্ত খেলতে চাই। আমি চাই মেয়ে গ্যালারিতে বসে তার বাবার খেলা দেখুক। অন্তত একদিনের জন্য হলেও এমন হোক, এটাই চান ক্রিস গেইল।

তবে এতবয়স পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া কি আদৌও সম্ভব? সারা বিশ্বে এই নজির তো খুব কম খেলোয়াড়ের রয়েছে। তবে গেইলের সেসবে আগ্রহ নেই। তিনি জানিয়েছেন, বয়সটা শুধু একটা সংখ্যামাত্র। আপনি শরীর কীভাবে ধরে রাখতে পারছেন সেটাই আসল। শরীরকে তরতাজা রাখতে পারলে এমনটা অসম্ভব নয় বলে গেইল দাবি করেছেন।

যদিও গেইলের দাবির সঙ্গে তাঁর বর্তমান পরিস্থিতি মিলছে না। ৩৭ বছর বয়সী গেইল গতবছর দলের হয়ে টি২০ বিশ্বকাপ ফাইনালে খেলেছেন। তারপরে সেভাবে দলে নেই। আর তাছাড়া ওয়েস্ট ইন্ডিজ বোর্ডও দলে তরুণদের নিতে বেশি আগ্রহী। ফলে জাতীয় দলে গেইল নিশ্চয়ই এতদিন খেলবেন না।

তবে সারা বিশ্বে টি২০ গেইল চাইলে অনেকদিন খেলে যেতে পারেন। বিশ্বের সব ক্রিকেট খেলিয়ে দেশেই এখন ঘরোয়া টি২০-র আসর বসে। এবং তাতে গেইলের চাহিদাও আকাশছোঁয়া। এই যেমন পাকিস্তানে টি২০ লিগে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে গেইল খেলবেন। এছাড়া ভারতে আইপিএল, বাংলাদেশ টি২০ লিগ, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ মতো লিগে গেইল অনেকদিনই খেলতে পারবেন। তবে ৫০ বছর অবধি টানা খেলা? বোধহয় গেইলের পক্ষে সম্ভব নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+