কোহলি জোকার বলেছিলেন, চড়া সুরে তুমি বিরক্তিকর তোমায় ব্লক করব, কেন হুমকি দিলেন গেইল

কোহলি জোকার বলেছিলেন, চড়া সুরে তুমি বিরক্তিকর তোমায় ব্লক করব, কেন হুমকি দিলেন গেইল

করোনা লকডাউনে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সক্রিয় যুজবেন্দ্র চাহাল। বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, রোহিত শর্মাদের জনপ্রিয়তাকে ছাপিয়ে কয়েকগুণ এগিয়ে গিয়েছেন চাহাল। লকডাউনের এক মাসের বেশি সময়ে নিয়মিত টিকটক ভিডিও কিংবা বাবা-মায়ের সঙ্গে কাটানো মুহূর্ত পোস্ট করেছেন চাহাল। যার বেশিরভাগ পোস্টই মজার পোস্ট। ফলে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত তাঁকে টাইমলাইনে দেখা যাচ্ছে। তাতেই বিরক্ত হয়ে চাহালকে ব্লক করার হুমকি দিলেন ক্রিস গেইল।

লকডাউনে বাবা মাকে নাচিয়ে ছেড়েছেন চাহাল

লকডাউনে বাবা মাকে নাচিয়ে ছেড়েছেন চাহাল

যুবি-রোহিতের আড্ডায় চাহালের পাগলামি নিয়ে চর্চা হয়েছে। এই লকডাউনে মাঝে বাড়িতে বন্দি হয়ে দিনে একাধিক ভিডিও পোস্ট করছেন চাহাল। যার মধ্যে আবার পরিবারের বাবা মাকে নাচিয়ে ছেড়েছেন। যা নিয়ে রোহিত-যুবি বলেন চাহালের মাথা খারাপ হয়েছে! ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও চাহালকে নিয়ে মজা করেছেন। বিরাট কোহালি ও ওপেনার রোহিত শর্মা দুজনেই ক্রমাগত ভিডিও পোস্ট করে চলার কারণে চাহালকে খোঁচা দিয়েছিলেন।

এবার গেইল যা বলেছেন

এবার গেইল যা বলেছেন

রাখঢাক না রেখে গেইল এবার সোজাসাপটা মুখের উপর, চাহালের মুখ সোশ্যাল মিডিয়া টাইমলাইনে দেখে দেখে বিরক্তিকর হয়ে উঠছে বলে স্পষ্ট জানিয়ে দেন।

চাহালকে ব্লক করা উচিত, মত গেইলের

চাহালকে ব্লক করা উচিত, মত গেইলের

প্রয়োজনে সোশ্যাল মিডিয়া সাইটগুলিকে এবার চাহালকে ব্লক করে দেওয়ার জন্য অনুরোধ করবেন জানিয়েছেন গেইল।

চাহালকে মুখের উপর যা বললেন গেইল

চাহালকে মুখের উপর যা বললেন গেইল

ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে এসে চাহালকে গেইল বলেন, 'টিকটককে বলব তোমার পুরোপুরি এবার ব্লক করে দিতে। আর যাতে তুমি ভিডিও করে আমাদের জ্বালাতে না পার। এই পরিমাণ ভিডিও করলে টাইমলাইন খুললেই তোমার বক্তব্য! বিরক্তিকর লাগছে। আমি নিজেই কেন না তোমার ব্লক করে দিই, সেটা আরও ভালো হবে। ভিডিওগুলোতে তোমায় পুরো জোকার লাগছে।' ইনস্টাগ্রামে চাহালকে এভাবেই ট্রোল করলেন ইউনিভার্স বস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+