ছক্কা হাঁকিয়ে বাজিমাত গেইলের, নয়া নজির গড়ার ভাইরাল ভিডিও দেখুন

বিশ-বিশের খেলায় তিনিই রাজা। ফের একবার প্রমাণ করলেন ক্রিস গেইল

প্রতিবেশী রাষ্ট্রের প্রিমিয়ার লিগ দেখে খুশি হয়ে যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্রিস গেইলের ফ্যানরা। ফের জেগে উঠেছে ক্রিকেট দানব। এমনিতেই ক্রিস গেইল যেদিন ফর্মে থাকেন সেদিন অন্য কারোর বিশেষ কিছু করার থাকে না। সেরকমই হল রংপুর রাইডার্স বনাম খুলনা টাইটান্স ম্যাচে।

ছক্কা হাঁকিয়ে বাজিমাত গেইলের, ভাইরাল ভিডিও দেখুন

এদিন মাত্র ৫১ বলে ১২৬ রানের দুরন্ত ইনিংস খেললেন জামাইকান জায়ন্ট। এদিন রংপুর রাইডার্স বনাম খুলনা টাইটান্স এলিমিনেটর ম্যাচ ছিল। এই সিজনের বিপিএলে এদিনই প্রথম শতরান করলেন। আর তাঁর এই বিধ্বংসী ইনিংসে ভর দিয়ে ম্যাচ জিতে যায় রংপুর রাইডার্স।

পাশাপাশি এদিন এক নয়া নজিরও গড়ে ফেললেন ক্যারিবিয়ান ব্যাটিং তারকা। টি-টোয়েন্টি ক্রিকেটে মারলেন ৮০০ টি ছয়। ছয় মারার নজিরে গেইলের পরেই রয়েছেন তাঁরই স্বদেশীয় ক্যারন পোলার্ড।তাঁর ঝোলায় রয়েছে ৫০৬ টি ছক্কা। দুটো পরিসংখ্যানের পার্থক্যই বলে দিচ্ছে তিনি কতটা এগিয়ে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">chris gayle great job 126 runs by 51 balls and Biggest six in BPL 2017 <a href="https://t.co/57oHVfbSn7">https://t.co/57oHVfbSn7</a> via <a href="https://twitter.com/YouTube?ref_src=twsrc%5Etfw">@YouTube</a></p>— Mahmud Morshed Leon (@MahmudMorshedL) <a href="https://twitter.com/MahmudMorshedL/status/939126932989362183?ref_src=twsrc%5Etfw">December 8, 2017</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিকে শুধু ছক্কা মারার নজির গড়লেন না গেইল। একইসঙ্গে টি-টোয়েন্টিতে ১৯ তম শতরান করে ফেললেন তিনি। টি-টোয়েন্টিতে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যাক কালাম, লিউক রাইট, মিচেল ক্লিঙ্গারেরর শতরান রয়েছে ৭ টি করে। ক্রিস গেইলের এই ফর্ম নিশ্চিতভাবেই স্বপ্ন দেখাচ্ছে ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সের ফ্যানদের । কারণ এ মরশুমে গেইলকে রিটেন করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+