বুড়ো হাড়ে ভেল্কি! দেখুন ৩৮ বছর বয়সে কেমন দুরন্ত ক্যাচ ধরলেন ক্রিস গেইল
বুড়ো বয়সে দুরন্ত ক্যাচ ধরলেন ক্রিস গেইল। কানাডার গ্লোবাল টি ২০ লিগে দুরন্ত ক্যাচ ধরে সবাইকে অবাক করে দিয়েছেন গেইল। স্পিনে দাঁড়িয়ে যে ভঙ্গিতে ক্যাচ ধরেছেন, তা এককথায় বিশ্বাস করা কঠিন।
বুড়ো হাড়ে ভেল্কি বোধহয় একেই বলে। ক্রিস্টোফার হেনরি গেইলকে সারা বিশ্ব চেয়ে ধুন্ধুমার ব্যাটিংয়ের জন্য। টি২০-তে তাঁর সমতুল্য কেউ নেই। তিনিই ইউনিভার্স বস। তবে কানাডার গ্লোবাল টি২০ লিগে খেলতে গিয়ে ব্যাট হাতে নয়, ফিল্ডিং করতে গিয়ে আজব কাণ্ড করলেন গেইল। ৩৮ বছর বয়সে দুরন্ত ক্যাচ ধরলেন তিনি।
কানাডার গ্লোবাল টি২০ লিগে নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজের বি টিমের বিরুদ্ধে ভ্যানকুভার নাইটসের হয়ে খেলতে নামেন গেইল। সেখানেই দুরন্ত ক্যাচ ধরে সবাইকে অবাক করে দিয়েছেন গেইল। স্লিপে দাঁড়িয়ে যে ভঙ্গিতে ক্যাচ ধরেছেন, তা এককথায় বিশ্বাস করা কঠিন।
গেইলের ক্যাচে ফাওয়াদ আহমেদের বলে কাভেম হজ আউট হয়ে ফেরেন। স্লিপে আচমকাই ক্যাচ এসে যায় গেইলের কাছে। বয়স হওয়ায় রিফ্লেক্স কমে গিয়েছে। তবে শেষ অবধি বলে নজর রেখে দুরন্ত ক্যাচ নেন গেইল।
What a catch from the #UniverseBoss #MotivationMonday #6sInThe6ix @henrygayle pic.twitter.com/GhDmgWDFGi
— GT20 Canada (@GT20Canada) July 16, 2018
#CaptionThis🏆 pic.twitter.com/mPGtOzXGBW
— Donovan Miller (@Doncricket2004) July 16, 2018
Click it and Unblock the Notifications