বাবা হলেন ক্রিস গেইল, মেয়ের নাম নিয়ে শুরু 'বিতর্ক'

সেন্ট লুইস, ২১ এপ্রিল : ক্রিকেট মাঠের বাইরে বিতর্ক তৈরি করে ফের ছক্কা হাঁকালেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস্টোফার হেনরি গেইল।

মদ, মহিলা, পার্টি, এই নিয়েই রঙিন জীবন ক্রিস গেইলের!

কয়েকদিন আগে আইপিএলের মাঝেই দেশে ফিরে যান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই তারকা। বান্ধবী নাতাশা বেরিজ সন্তানসম্ভবা হওয়ায় তাঁর পাশে থাকতে গিয়েছেন গেইল। এরপর এদিন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নাতাশা।

বাবা হলেন ক্রিস গেইল, মেয়ের নাম নিয়ে শুরু 'বিতর্ক'

তবে খবর তা নিয়ে নয়। আসলে বিতর্ক তৈরি হয়েছে অন্য জায়গায়। গেইল নিজের মেয়ের নাম রেখেছেন 'ব্লাশ'। তা নিয়েই ফের ক্রিকেট দুনিয়া সরগরম।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ চলাকালীন এক টেলিভিশন উপস্থাপককে কটূ মন্তব্য করেন তিনি। টেলিভিশন উপস্থাপক ম্যাকলাফলিনকে তিনি তাঁর রূপ নিয়ে কটাক্ষ করেন। ডেটে যেতে অনুরোধও করেন। আর পুরোটাই করেন ম্যাচ চলাকালীন। সেই সময়ে গেইলের 'ডোন্ট ব্লাশ বেবি' মন্তব্যটি ক্রিকেট দুনিয়ায় ঝড় তোলে।

সেই ঘটনায় দশ হাজার অস্ট্রেলিয়ার ডলার জরিমানা হয় মেলবোর্ন রেনেগেডসের খেলোয়াড় গেইলের। সেই ঘটনায় নিজের রাগ চেপে রেখে এতদিনে ঘুরিয়ে তার বহিঃপ্রকাশ করলেন গেইল মেয়ের নাম ওই বিতর্কিত ঘটনা দিয়ে রেখে? প্রশ্ন ফের উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+