পাঞ্জাবী স্টাইলে গেইল, ভাঙড়া- র ভিডিও ভাইরাল

কিংসের জন্য তৈরি ক্রিস গেইল, ভাঙড়া নেচে ভিডিও পোস্ট

এবারের আইপিএলে ক্রিস গেইল খেলবেন কিংস ইলেভেন পাঞ্জাবে। আইপিএলে এর আগের মরশুমে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেছেন এই ধামাকা ক্রিকেটার। কিন্তু এবছরের আইপিএল নিলামে তাঁকে ধরে রাখেনি আরসিবি। তাতে থোড়াই পরোয়া গেইলের। একেবারে পাঞ্জাবি রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছেন তিনি।

পাঞ্জাবী স্টাইলে গেইল, ভাঙড়া- র ভিডিও ভাইরাল

ভারতে আইপিএলে যে বিদেশী ক্রিকেটাররা অত্যন্ত পছন্দের তাদের মধ্যে গেইল অন্যতম। ধামাকা ক্রিকেটের সঙ্গে ধামাকা জীবন যাপনও করেন তিনি। একেবারে ওয়ার্ক হার্ড -পার্টি হার্ডারের আদর্শ নিদর্শন তিনি। পার্টি করা বা চিল করায় তাঁর জুড়ি মেলা ভার। গান বাজলেই নাচে মেতে ওঠেন এই ক্যারিবিয়ান তারকা।

তবে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সম্প্রতি যে ভিডিও পোস্ট করেছেন তিনি তা তাঁর ভারতীয় ফ্যানদের একেবারে মুগ্ধ করে দিচ্ছে। ৩৮ বছরের এই ক্রিকেটার হিট ভাঙড়া মুন্ডিয়া তু বাঁচকে রহি-র তালে যেভাবে নাচচ্ছেন তাতে পাঞ্জাবীদের চেয়ে তাঁকে কোনও অংশে কম মনে হচ্ছে না। নিজের পোস্টের ট্যাগ লাইনে আবার লিখেছেন, 'কিং গেইল ভারতে আসছেন' পাঞ্জাবীতে বাঁচুন, পাঞ্জাবীতে খেলুন।

#KingGayle👑 coming, India. #LivePunjabiPlayPunjabi #Kings

A post shared by  KingGayle 👑 (@chrisgayle333) on <time style=" font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px;" datetime="2018-03-31T21:35:35+00:00">Mar 31, 2018 at 2:35pm PDT</time>

এদিকে পাঞ্জাবীতে মিশে গেলেও এখনও দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি গেইল। এবারের আইপিএল শুরু হচ্ছে ৭ এপ্রিলা। কিংসের প্রথম ম্যাচ দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে। এবারের আইপিএলে শুধু গেইলের পুরোন ফ্রাঞ্চাইজি যে তাঁকে ধরে রাখেনি তাই নয় নিলামের প্রথম রাউন্ডে কোনও দলই তাঁর জন্যে বিডও করেনি। তাই এই আইপিএল ফের একবার নিজেকে নতুন করে প্রমাণের লক্ষ্যে গেইল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+