‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তায় ঘুম ভাঙল’, দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ইউনিভার্স বসের

‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তায় ঘুম ভাঙল’, দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ইউনিভার্স বসের

ভারতবাসীকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। বুধবার সকালে টুইট করে গেইল শুভেচ্ছা জানান ১৩৫ কোটি মানুষের দেশকে। একই সঙ্গে তিনি জানান, প্রজাতন্ত্র দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তায় তাঁর ঘুম ভেঙেছে।

‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তায় ঘুম ভাঙল’, দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ইউনিভার্স বসের

বিশ্বের বৃহত্তম প্রজাতান্ত্রিক দেশের মানুষকে সাধারণতন্ত্রের শুভেচ্ছা জানিয়ে গেইল টুইটে লিখেছেন, "৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই ভারতকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বার্তায় আজ ঘুম ভেঙেছে, যা ভারতের মানুষ এবং ওনার সঙ্গে আমার সম্পর্কের পরিচয়বাহক। ইউনিভার্স বসের তরফ থেকে রইল শুভেচ্ছা এবং অপরিসীম ভালবাসা।"

জামাইকার নাগরিক হলেও ভারত এবং ভারতীয়দের প্রতি গেইলের ভালবাসার কথা কারোর অজানা নয়। ক্রিস গেইলের গ্রহণযোগ্যতা বিশ্বজুড়ে, তাঁর অনুগামী ছড়িয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। তবে, ভারতে গেইলের যতটা ক্রেজ রয়েছে তা হয়তো নেই বিশ্বের অন্য কোনও দেশে। এই দেশে যেমন তিনি চুটিয়ে আইপিএল খেলেছেন, তেমনই সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাঁর প্রতি ভারতীয়দের ভালবাসাও বেড়েছে।

৪২ বছর বয়সী এই ক্রিকেটার আইপিএল-এ যাত্রা শুরু করেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। নাইটদের পাশাপাশি গেইল খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস-এর জার্সিতেও। যদিও তিনি সর্বাধিক খেলেছে বেঙ্গালুরুর ফ্রাঞ্চাইজির হয়েই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৯১ ম্যাচে আরসিবির গেইলের সংগ্রহ ৩৪২০ রান। ১৫৪.৪০ স্ট্রাইক রেটে আরসিবির তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। এই তালিকায় গেইলের আগে রয়েছেন বিরাট কোহলি এবং এবি ডেভিলিয়ার্স। শেষ বার গেইল আইপিএল খেলেছেন পঞ্জাব কিংস-এর জার্সিতে।

তবে আসন্ন আইপিএল-এ গেইলের এন্টার্টেনিং পারফরম্যান্সের সাক্ষী থাকতে পারবে না ক্রিকেট বিশ্ব। আসন্ন মেগা নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করেননি ইউনিভার্স বস। এই ক্যারিবিয়ান ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১০৩টি টেস্ট, ৩০১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৭৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+