ক্রিস গেইল সবসময়েই বিন্দাস। তা সে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠুক কিম্বা আইপিএলে বিক্রি না হন। প্রথম দিনে আইপিএল নিলামে কোনও ফ্রাঞ্চাইজি ক্রিস গেইলকে কিনতে আগ্রহ দেখায়নি। কিন্তু দ্বিতীয় দিনে প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাব তাঁকে কিনে নেয়।
ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম
আর এরপর থেকেই পুরোপুরি পাঞ্জাবি মুডে নিজেকে ঢেলে নিয়েছেন ক্রিস গেইল। কখনোও পাঞ্জাবিদের মতো সাজপোশাক করে ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও আবার ভাঙড়া স্টাইলে নাচচ্ছেন ও নাচাচ্ছেন।
আইপিএলের বিডিং টেবল থেকে প্রীতি জিন্টা তাঁকে নিজেদের কিংস ইলেভেন পাঞ্জাবের জন্য তুলে নিয়েছেন। বিন্দাস ক্রিস গেইলের মাথায় পাগড়ি পড়ে বিশ্রাম নেওয়ার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ৩৮ বছরের ধামাকা ব্যাটসম্যানের এই নয়া রূপে মজে তাঁর ফ্যানরাও।
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
এদিকে কলকাতা নাইট রাইডার্স রিটেন করেছে তাঁরই দলের সতীর্থ আন্দ্রে রাসেলকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি। একটা বেটিংয়ে কথা হয়েছিল দুই ক্যারিবিয়ান তারকার মধ্যে। নিজের ইনস্টাগ্রাম পোস্টে ক্রিস গেইল জানিয়েছেন , 'রাসেল ফেরত এসেছেন, কিন্তু ব্যাং দিয়ে ব্যাক করেননি তিনি, আমাকে ৬ মারলে ও নাচ করবে আর না হলে আমি এটাই হয়েছে শর্ত, আজকে একটা আউটের পর আমাদের পাঞ্জাবি নাচ।'

@ar12russell is back but not with a bang after running into the Universe Boss! He said he was gonna dance when hit me for a 6 but it was the other way around...this is one of the dismissal today with the Punjabi dance 😊. #Kings vs #Kkr 🤣😂 #Gothim

A post shared by  KingGayle 👑 (@chrisgayle333) on <time style=" font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px;" datetime="2018-01-31T03:47:27+00:00">Jan 30, 2018 at 7:47pm PST</time>

একেবারে কলকাতার রাসেলকে কার্যত তুচ্ছ করে গেইলের সদম্ভ জবাব 'এই নাইট রাইডার খেলোয়াড় পাঞ্জাবিদের হারাতে পারবে না। '
নিজের ভয়ানক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত গেইল। ক্যারিবিয়ান ক্যালিপসো অদ্ভুত দক্ষতার শটে বাউন্ডারি পাড় করে দিতে পারেন। বিভিন্ন মারাত্মক রেকর্ড রয়েছে গেইলের দখলে। বেঙ্গালুরুতে জানুয়ারির ২৭ তারিখ কেউই নিলামে কেনননি এই ক্যারিবিয়ান ঝড়কে। তৃতীয়বার যখন দ্বিতীয় দিনে তাঁর নাম ডাকা হয় তখন তাঁকে কেনে কিংস ইলেভেন পাঞ্জাব।
পাঞ্জাব যখন তাঁকে তুলে নেয় ,তখন গোটা নিলাম ঘর হাততালিতে ফেটে পড়ে। নিলামের ঘোষণাকারী রিচার্ড ম্যাডলি বলেছিলেন, 'তৃতীয় বারের জন্য এই লেজেন্ডের নাম আইপিএল নিলাম টেবলে এল। '
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০১৮ -র ৭ এপ্রিল থেকে শুরু হবে। ওয়াংখেড়েতে বাইশ গজের প্রথম লড়াইতে নামহে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।