অলরাউন্ডার অশ্বিনের নতুন ইনিংস, এবার কাউন্টিতে খেলবেন ভারতীয় অলরাউন্ডার
ওয়ার্কশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিনের নতুন ইনিংস। এবার দেশের গন্ডি ছেড়েও বিদেশেও পাড়ি জমাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। কাউন্টি ক্রিকেটে ডিভিসন ২ -র দল ওরশেসটারশায়ারের হয়ে খেলবেন ভারতীয় এই স্পিনার।
ওরশেসটারশায়ারের হয়ে চ্যাম্পিয়নশিপ মরশুমের বাকি ম্যাচে খেলবেন ভারতের এই লেগি। টেস্টে ২৯২ উইকেটের মালিক এখনও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলেননি। ওরশেসটারশায়ারের জোরে বোলার অস্ট্রেলিয়ার জন হেস্টিংস চোটের কারণে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্ত হিসেবে বাকি মরশুমের জন্য রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে অশ্বিনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন নির্বাচকরা, সেসময়েই নির্বাচকদের সঙ্গে কথা বলে নিজের কাউন্টি ক্রিকেটে খেলার প্রয়োজনীয় অনুমতি নিয়ে নেন অশ্বিন।

এই মরশুমে ডিভিসন ২ -এ এখনও ওরশেসটারশায়ারের আরও চারটি ম্যাচ বাকি রয়েছে। ফলে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজেও অশ্বিনের খেলা অনিশ্চিত। তবে সামনের বছর ইংল্যান্ডে টেস্ট সিরিজ রয়েছে। তার আগে ইংলিশ পরিবেশের সঙ্গে আরও ভাল করে অশ্বিন নিজেকে যাতে মানিয়ে নিতে পারেন, তারজন্য কাউন্টি ক্রিকেট খেলার সুযোগটা কাজে লাগাতে চাইছেন অশ্বিন।
এদিকে আগেরবারের মত এবারও চেতেশ্বর পূজারা কাউন্টি খেলবেন। দ্বিতীয় ডিভিসনে খেলা নটিংহ্যামশায়ারের হয়ে খেলবেন তিনি। ৪৪.৬০ গড়ে কাউন্টিতে ইতিমধ্যেই ২৩২ রান করেছেন। এদিকে অশ্বিন ও পূজারা আবার এরই মধ্যে প্রতিপক্ষ হিসেবেও কাউন্টিতে খেলবেন।

তবে ইশান্ত শর্মার কাউন্টিতে খেলা নিয়ে জল্পনা চললেও ভারতীয় এই স্পিডস্টার জানিয়ে দিয়েছেন তিনি এই মুহূর্তে কাউন্টিতে খেলার কোনও সম্ভবনা নেই।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Contrary to the news rounds through various sites, have not signed Warwickshire or any other county.</p>— Ishant Sharma (@ImIshant) <a href="https://twitter.com/ImIshant/status/897042016000815104">August 14, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>











Click it and Unblock the Notifications