'কার টিপসে বদলে যাচ্ছেন'- বিরাট, জানিয়ে দিলেন অধিনায়ক নিজেই
দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। একের পর এক বড় স্কোর করেই চলেছেন
ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। ৫০ করলেই সেটাকে ১০০ অবধি নিয়ে চলে যাচ্ছেন, আবার ১০০ করে ফেললেই সেটা ২০০ করে ফেলছেন। কিন্তু হঠাৎ কী করে বদলে গেলেন বিরাট কোহলি।

নিজেই জানিয়েছেন ভারত অধিনায়ক। ২০১৬ সালের জুনের আগে অবধি যাঁর নামের পাশে একটিও ২০০ ছিল না, তাঁর নামের পাশে এখন ৬ টা ২০০। কোহলি বলেছেন , চেতেশ্বর পূজারার টিপসেই বদলে গেছে তাঁর ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার ধরণ। ২০১৬ সালের পর বিরাট কোহলি ৯ বার ১০০ পেরিয়েছেন , তার মধ্যে ৬ টি -ই ২০০ করেছেন তিনি। ফিরোজ শাহ কোটলার তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে কেরিয়ারের সর্বোচ্চ ২৪৩ রান করেছে।
বিরাট জানিয়েছেন, 'অসাধারণ অনুভূতি , আমার মাথায় সব সময়েই বড় স্কোর ঘোরে সেটা কী করে করা হয়, ধীরে ধীরে শিখেছি। দীর্ঘ সময়ের জন্য কীভাবে মনোসংযোগ করতে হয়। '


এর পাশাপাশি বিরাট আরও বলেছেন, 'পূজারার লম্বা ইনিংস থেকে আমরা সকলেই শিখেছি। ও কীভাবে মনোসংযোগ ধরে রেখে ব্যাট করে। ওঁর থেকে অনুপ্রাণিত হয়ে আমি দলের প্রয়োজনে দীর্ঘ সময় ধরে ব্যাট করতে শিখেছি, এখন আমি খালি মনে করি দলের জন্য কীভাবে লম্বা সময় ধরে ব্যাট করতে পারি, তাহলে আর ক্লান্তি গ্রাস করেনা। '
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Chit Chat with Virat <a href="https://t.co/LcbpjVrr0a">https://t.co/LcbpjVrr0a</a> <a href="https://twitter.com/hashtag/BCCI?src=hash&ref_src=twsrc%5Etfw">#BCCI</a></p>— Sports Freak (@SPOVDO) <a href="https://twitter.com/SPOVDO/status/937376862841454592?ref_src=twsrc%5Etfw">December 3, 2017</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>











Click it and Unblock the Notifications