সবচেয়ে বেশি বল খেলে ভারতীয় ব্যাটসম্যান হিসাবে রেকর্ড পূজারার

ভারতের বর্তমান টেস্ট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা নয়া রেকর্ড গড়লেন। রাঁচিতে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যান হিসাবে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড গড়লেন।

রাঁচি, ১৯ মার্চ : ভারতের বর্তমান টেস্ট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা নয়া রেকর্ড গড়লেন। রাঁচিতে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যান হিসাবে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড গড়লেন তিনি।

তৃতীয় দিন দলের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন পূজারা। এদিন সবমিলিয়ে মোট ৫২৫ বল খেলে ২০২ রান করেন তিনি। সবমিলিয়ে ৬০৩/৯ অবস্থায় ইনিংস ডিক্লেয়ার দিয়েছে ভারত। লিড ১৫২ রানের।

সবচেয়ে বেশি বল খেলে ভারতীয় ব্যাটসম্যান হিসাবে রেকর্ড পূজারার

এর আগে ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি বল খেলেছিলেন রাহুল দ্রাবিড়। তিনি ৪৯৫টি বল খেলেন এক ইনিংসে। পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিণ্ডি টেস্টে ২৭০ রান করার পথে এতগুলি বল খেলেছিলেন তিনি। তবে এদিন পূজারা দ্রাবিড়কেও ছাপিয়ে গেলেন।

সৌরাষ্ট্রের এই ডান হাতি ব্যাটসম্যান এদিন ৫১২ বল খেলে দ্বিশতরান করেন। শেষপর্যন্ত ৫২৫ বল খেলে ২০২ রানে আউট নাথন লিয়ঁনের বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

এদিন আর একটি রেকর্ড পূজারা করলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি দ্বিশতরান করে শচীন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণের সঙ্গে এলিট গোষ্ঠীতে নাম লেখালেন তিনি। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে সবমিলিয়ে মোট ১১টি দ্বিশতরান করে ফেললেন পূজারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+