সাসেক্সের হয়ে সেঞ্চুরি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে স্বমহিমায় পূজারা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতীয় দলের ক্রিকেটাররা যেখানে আইপিএল খেলতে ব্যস্ত, তখন ব্যাতিক্রম একজনই। তিনি চেতেশ্বর পূজারা। ইংল্যান্ডের মাটিতে কাউন্টি ক্রিকেট খেলে মেগা টেস্ট ফাইনালের জন্য নিজেকে প্রস্তুত করছেন পুজারা। তাঁর ফর্ম কিন্তু স্বস্তি দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কাউন্টি ক্রিকেটে আবারও শতরান করলেন ভারতীয় এই ব্যাটসম্যান।

সাসেক্সের হয়ে ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে পূজারা ১৮৯ বলে ১৩৬ রান করেছেন। তাঁর এই ইনিংসে ১৯টি বাউন্ডারি এবং একটি ছক্কা ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ এক নজিরও তৈরি করলেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান। ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১৯ হাজার রান সংগ্রহ করলেন। সুনীল গাভাসকর, সচিন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ এবং ওয়াসিম জাফরের পরেই রয়েছেন পূজারা।

১

একইসঙ্গে উল্লেখ্য, প্রথম শ্রেণীর ক্রিকেটে এই নিয়ে ৬০টি সেঞ্চুরি করলেন চেতেশ্বর পূজারা। আর সেইসঙ্গে তাঁর শতরানের সংখ্যা বিজয় হাজারের সমকক্ষ হয়ে গেল। ফলে নতুন একটি মাইলস্টোনও গড়লেন সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান।

ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সাসেক্সে। কিন্তু এরপরই দলের হাল ধরেন পূজারা। স্টিভ স্মিথের সঙ্গে জুটি গড়ে রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।চতুর্থ উইকেটে ৬১ রানের জুটি গড়েন স্মিথ। ৫৭ বলে ৩০ রান করা স্মিথ জশ টংয়ের বলে আউট হন। তবে নিজের লক্ষ্যে অবিচল থাকেন পূজারা।

২

৬ এপ্রিল ডারহামের বিপক্ষে উদ্বোধনী ইনিংসে ১১৫ রান করেন পূজারা। ২৭ এপ্রিল গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ১৫১ রানের ইনিংস খেলেন পূজারা। শতরান করে কিন্তু অস্ট্রেলিয়াকেও যেন বার্তা পাঠালেন ভারতীয় এই ব্যাটসম্যান।

১৩৬ রান করে জশ টংয়ের বলে আউট হলেন পূজারা। তবে তাঁর ইনিংসের সৌজন্যে প্রথম ইনিংসে লিড পেয়ে গেল সাসেক্সে। পূজারার সেঞ্চুরি ছাড়া ফিন হাডসন সাসেক্সের হয়ে ৫৪ রানের যোগদান রাখেন। ওলি রবিনসন করেন ৩৩ রান। ৩৪ রান করে মাঠ ছাড়েন আলি ওর। সাসেক্সের প্রথম ইনিংস শেষ হল ৩৭৩ রানে।


আগামী মাসের ৭ তারিখ থেকে লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল হবে। খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। আর এই ম্যাচের আগে নিজের হারানো ফর্ম ফিরে পেলেন চেতেশ্বর পূজারা।
বিগত বেশ কয়েকটি সিরিজে ব্যাট হাতে খুব একটা ভালো ছন্দে দেখা যায়নি পূজারাকে।

৩

তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা পূজারাই। আর কাউন্টি ক্রিকেটের মধ্য দিয়ে নিজেকে শান দেওয়ার কাজটা ভালো মতোই করে রাখলেন টিম ইন্ডিয়ার এই সদস্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+