পূজারার অনমনীয় লড়াই, ভারতকে পেড়ে ফেলেও পুরোপুরি দাবিয়ে রাখতে পারল না ইংল্যান্ড

টেস্ট ক্রিকেটে ব্যাটিং কেমন হওয়া উচিত? সেটা আরও একবার প্রমাণ করে দিলেন চেতেশ্বর পূজারা।

টেস্ট ক্রিকেটে ব্যাটিং কেমন হওয়া উচিত? সেটা আরও একবার প্রমাণ করে দিলেন চেতেশ্বর পূজারা। আর এই ইনিংসে বুঝিয়ে দিলেন কেন টেকনিক্য়ালিটির দিক দিয়ে তাঁকে এই মুহূর্তে ভারতের সেরা টেস্ট প্লেয়ার বলা হয়? বলতে গেলে সাউদাম্পটন টেস্টে যে ভাবে ভারতকে খেলায় ফেরালেন পূজারা তা টেস্ট ক্রিকেটপ্রেমীদের মনে বহুদিন পর্যন্ত গাঁথা থাকবে।

চতুর্থ টেস্টে ভারতকে লড়াইয়ে রাখল পূজারার ইনিংস

চেতেশ্বর পূজারার ১৩২ রানের অপরাজিত ইনিংসে ভারত এদিন প্রায় ৩০০ রানের গণ্ডি থেকে ২৭ রান দূরে গিয়ে থমকাল। যার জেরে প্রথম ইনিংসে ভারতীয় দল ৩৩ রানের লিড নিয়ে নেয়। অথচ একটা সময় ভারত ২০০রানের গণ্ডি টপকাবে কি না তা নিয়েই সন্দেহ তৈরি হয়েছিল। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড তাঁদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে। ইংল্যান্ড এদিন দ্বিতীয় ইনিংসে ৪ ওভার মাত্র ব্যাট করেছে। তাতে তাঁদের সংগ্রহ বিনা উইকেটে ৬ রান। কিন্তু যেটা আশার কথা সেটা হল ইংল্য়ান্ডের দুই ওপেনার জেনিংস ও কুক রীতিমতো খাবি খাচ্ছেন জসপ্রীত বুমরাহকে সামলাতে।

That's Stumps on Day 2 of the 4th Test.#ENGvIND pic.twitter.com/3QzS3ogq4P
— BCCI (@BCCI) August 31, 2018

পূজারার সঙ্গে সঙ্গে এই টেস্টে আরও প্রথম দু'দিনে ইংল্যান্ডের পক্ষেও দুই ক্রিকেটার নজর কাড়লেন। একজন মইন আলি, অন্যজন স্টুয়ার্ট ব্রড। মইন আলি নিলেন ৬৩ রানে পাঁচ উইকেট। আর অন্যদিকে স্টুয়ার্ট ব্রড নিলেন ৬৩ রানে ৩ উইকেট। ব্রড প্রথমে ভারতের ওপেনিং ভিত-কে নাড়িয়ে দিলেন। আর মইন আলি মুড়িয়ে দিলেন ভারতীয় ব্যাটিং লাইনআপের মিডল অর্ডারকে। ভারতের দুই ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল ও ধওয়ান যেমন ব্রডের ৩ উইকেট শিকারের মধ্যে ২ জন অন্যদিকে মইনের শিকারের তালিকায় রয়েছেন পন্থ, পান্ডিয়া, অশ্বিন, মহম্মদ সামি, ইশান্ত শর্মা। কোহলিকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে কুরান এবং রাহানেকে বধ করে স্টোকস মানসিকভাবে ভারতকে পিছনে ঠেলে দিয়েছিলেন। আর সেই সুযোগে ভারতীয় ব্যাটিং লাইন-আপকে গিলে খান মইন। তবে, শুরু ভাল যার শেষও ভাল- কথায় আছে- তা যেন অক্ষরে অক্ষরে পালন করে ব্রড ভারতের দশম উইকেট হিসাবে বুমরাহে তুলে নেন। মইন একটা সময় হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ইশান্তের ব্যাটিং-এ তা আর বাস্তবায়িত করতে পারেননি মইন।

WATCH: Five wickets for Moeen Ali and a century for Pujara put the fourth Specsavers Test in the balance.

🎥 https://t.co/BIoaDOnmV6#EngvInd pic.twitter.com/Lw7yXLMlVj
— England Cricket (@englandcricket) August 31, 2018

সাউদাম্পটনের উইকেটে সবুজের আভা যেন বলে দিয়েছিল এই টেস্টে প্রচুর নাটক পড়ে রয়েছে। টেস্টের প্রথম দু'দিনে তা প্রমাণ অনেকটাই মিলল বলা যেতে পারে। উইকেটের সবুজ আভা-কে কাজে লাগিয়ে টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন বুমরাহ। কিন্তু, দ্বিতীয় দিনে যে ভাবে ইংল্যান্ডের বোলিং অ্যাটাক পেস ও স্পিনের মিলিত আক্রমণে ভারতীয় ব্যাটিং-কে নাস্তানাবুদ করল তাতে বোঝাই যাচ্ছে সাউদাম্পটনের উইকেট আরও চমক দেবে।

A hard fought CENTURY for @cheteshwar1.

This is his 1st century in England, 5th against England and 15th overall in Tests.#ENGvIND pic.twitter.com/S1TzJp2iA6
— BCCI (@BCCI) August 31, 2018

এই চমকের মধ্যেও যিনি একদম কপিবুক টেস্ট ব্যাটিং করে দলকে বাঁচিয়ে আনলেন তিনি হলেন চেতেশ্বর পূজারা। অধিকাংশ সময় ব্লক-প্লে-তে ইংল্য়ান্ড বোলিং-কে হতাশ করে গেলেন তিনি। উইকেট তো দিলেনই না। উল্টে মারার বলের ভালোমতোও ফায়দাও তোলেন পূজারা। যার জেরে ব্লক-প্লে করলেও পূজারার ১৩৫ রানের অপরাজিত ইনিংস এল ২৫৭ বলে। এই অনবদ্য ইনিংসে মেরেছেন ১৬টি চার।

A fantastic day of Test cricket!

Scorecard/Videos: https://t.co/jDZvm6MuNF#EngvInd pic.twitter.com/OluRvZdGuL
— England Cricket (@englandcricket) August 31, 2018

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে সাউদাম্পটনের উইকেটে খেলার সঙ্গে সঙ্গে আরও ভাঙবে। এতে টার্নাররা ভালো সুবিধা পেয়ে যাবেন। ফলে, এই উইকেটে ২০০ রানের লিড-কে চেজ করাটাও বিষম লক্ষ্য বলে মনে হবে। তাই ভারতীয় বোলাররা যত দ্রুত সম্ভব এবং কম রানের মধ্যে ইংল্য়ান্ডের দ্বিতীয় ইনিংস-কে বেধে রাখবে ততই বিরাটদের পক্ষে তা সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+