বিরাট কোহলির শতরানের খরা অব্যাহত লর্ডসেও, পূজারার ব্যর্থতায় প্রশ্নের মুখে কেরিয়ার
দুঃসময় কিছুতেই কাটছে না চেতেশ্বর পূজারার। রাহুল দ্রাবিড়ের অবসরের পর টেস্টে ভারতীয় দলের ওয়াল হয়ে ওঠা সৌরাষ্ট্রের ব্যাটসম্যানের রানের খরা চলছেই। আজ জেমস অ্যান্ডারসনের বলে যেভাবে স্লিপে ক্যাচ দিয়ে ৯ রান করে ফিরলেন তাতে তাঁর কেরিয়ার নিয়ে জোরালো হল জল্পনা। সকলেরই মনে প্রশ্ন, লর্ডসেই কি শেষ টেস্ট খেললেন পূজারা?

পূজারার ব্যর্থতা
২০১৯ সালের জানুয়ারিতে শেষ শতরান করেছিলেন। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৩। তারপর থেকে আর শতরান আসেনি তাঁর ব্যাটে। ২০২০ সালে খেলেছেন চারটি টেস্ট। রান করেছেন ১৬৩। সর্বাধিক ৫৪। গড় ২০.৩৭ এবং স্ট্রাইক রেট ২৭.৪৮। চলতি বছর ৯টি টেস্টে এখনও অবধি ১৫টি ইনিংস খেলে তাঁর রাম ৩৮৯। হাফ সেঞ্চুরি চারটি, সর্বাধিক রান ৭৭। তবে গড় ২৭.৭৮, স্ট্রাইক রেট ৩২.৩০। ট্রেন্ট ব্রিজ টেস্টে প্রথম ইনিংসে চার রান করে আউট হয়েছিলেন। দ্বিতীয় টেস্টে ১২ রানে অপরাজিত ছিলেন, চতুর্থ দিনে খারাপ ব্যাটিং করছিলেন না। কিন্তু আজ লর্ডসে একেবারেই স্বাভাবিক ছন্দের ধারেকাছে ছিলেন না পূজারা। বেশ কয়েকটি খোঁচা স্লিপে জমা না পড়লেও অ্যান্ডারসনের দুরন্ত ডেলিভারি তাঁকে এদিন দুই অঙ্কে পৌঁছাতে দেয়নি। ৩২ মিনিট ক্রিজে থেকে ২৩ বলে একটি চারের সাহায্যে ৯ রান করে আউট হন তিনি।

প্রশ্নের মুখে কেরিয়ার
পূজারা চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে দুই ইনিংসে করেছিলেন ৫০ ও ৭৭ রান। ব্রিসবেন টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করার পর চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে করেছিলেন ৭৩। আশ্চর্যের কথা তারপর থেকে আর ২৫-ও পেরোতে পারেননি পূজারা। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে চারটি টেস্টে ওই ৭৩ রানের পর তিনি যা রান করেছেন তা পরপর সাজালে এরকম দাঁড়াচ্ছে, ১৫, ২১, ৭, ০, ১৭। সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি দুই ইনিংসে করেন মাত্র ৮ ও ১৫। ট্রেন্ট ব্রিজ টেস্টে ৪ ও অপরাজিত ১২। আজ লর্ডসে তিনি আউট হলেন ৯ রান করে।

চাপ বাড়ছে
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর নাম না করে পূজারা ও রাহানের ব্যাটিং যে তাঁর না-পসন্দ সে কথা বুঝিয়ে দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। যদিও পরে দুজনের পাশেই দাঁড়ান। কিন্তু পূজারার লাগাতার ব্যর্থতায় ভারতীয় টিম ম্যানেজমেন্টও মহা চিন্তায় পড়েছে। এমনিতেই দলের সঙ্গে রয়েছেন হনুমা বিহারী। ময়াঙ্ক আগরওয়ালও ফিট হয়ে গিয়েছেন। লোকেশ রাহুল তাঁর জায়গা পাকা করে ফেলেছেন। এরই মধ্যে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন সূর্যকুমার যাদব ও পৃথ্বী শ। তবে ওপেনিং নিয়ে আর সমস্যা না থাকায় পৃথ্বীর প্রথম একাদশে আসার সম্ভাবনা নেই। কিন্তু অজিঙ্ক রাহানেও যদি ব্যর্থ হন তবে নিশ্চিতভাবেই পূজারার সঙ্গে তাঁর উপরও চাপ বাড়বে। কারণ, ড্রেসিংরুমে তাঁদের জায়গা নেওয়ার অপেক্ষায় রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। বিপক্ষের ২০ উইকেট তুলে নেওয়ার ভাবনা নিয়ে চার পেসার ও এক স্পিনার কম্বিনেশন বিরাটরা ধরে রেখেছেন লর্ডসেও। রবিচন্দ্রন অশ্বিনের মতো ম্যাচ উইনারকে যেখানে বাইরে রাখার মতো সাহসী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেখানে পূজারা কতদিন আর দলে জায়গা ধরে রাখতে পারবেন সেটা নিয়েই সংশয় রয়েছে।

বিরাটের শতরানের প্রতীক্ষা
তবে এদিন আশা জাগিয়ে বড় রান পেলেন না বিরাট কোহলিও। প্রায় দুই বছর ধরে তাঁর ব্যাটেও আন্তর্জাতিক শতরান নেই। এদিন রাহুলের সঙ্গে ১১৭ রানের পার্টনারশিপ গড়লেও বিরাট আউট হলেন ৪২ বলে। ১০৩ বল খেলেছেন, মেরেছেন তিনটি চার। বিরাটকে ফেরান রবিনসন। যেভাবে তিনি স্লিপে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তা দেখে সুনীল গাভাসকর বললেন, এই বলটি ছেড়ে দেওয়া উচিত ছিল ভারত অধিনায়কের। লর্ডসে হাফ সেঞ্চুরি তাঁর আত্মবিশ্বাস বাড়াতে পারত। উদ্বেগ কমাতে পারত ভক্তদেরও। যদিও তা হয়নি। চলতি বছর বিরাট কোহলিও ছন্দে নেই। সাতটি টেস্টে ১০টি ইনিংসে তাঁর রান ২৭১। সর্বাধিক ৭২। গড় ২৭.১০। দুটি হাফ সেঞ্চুরি। তিনবার শূন্য রানে আউট হয়েছেন।
|
ছন্দহীন অধিনায়ক
২০১৯ সালে কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে শেষ শতরান পেয়েছিলেন বিরাট। তারপর শতরান আসেনি। চলতি বছর ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংসে ১১ ও ৭২ রানের ইনিংস খেলেন। তবে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে আউট হন শূন্য রানে। দ্বিতীয় ইনিংসে ৬২ করেছিলেন। তারপর বাকি দুটি টেস্টে বিরাটের রান যথাক্রমে ২৭, ০ ও ৪৪। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট করেন ৪৪ ও ১৩। ট্রেন্ট ব্রিজ টেস্টে গোল্ডেন ডাক অর্থাৎ প্রথম বলেই ০ রানে আউট। লর্ডসে আজ ক্রিজে থাকলেন ১৫২ মিনিট, কিন্তু ১৫২ বলে ৪২-এর বেশি আর এগোতে পারলেন না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications