বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে এক দলে খেলবেন পূজারা-স্মিথ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে দুই বিরাট প্রতিপক্ষ এক দলে। আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে এবার ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার আগে একই দলের হয়ে খেলবেন চেতেশ্বর পূজারা এবং স্টিভ স্মিথ।

গোটা ভারতীয় দল যখন আইপিএলে সামিল। তখন ব্যাতিক্রম চেতেশ্বর পূজারা। বর্তমানে সাসেক্সের হয়ে ইংল্যান্ডের মাটিতে কাউন্টি খেলতে ব্যস্ত ভারতীয় দলের এই ব্যাটসম্যান। সাসেক্সের শক্তি বাড়িয়ে দলে যোগ দিচ্ছেন স্টিভ স্মিথও। টেস্ট ফাইনালের প্রস্তুতির জন্য অজি তারকা ব্যাটসম্যানও বেছে নিলেন কাউন্টি ক্রিকেটকেই।

১

জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে সাসেক্সের হয়ে খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়ার তারকা স্টিভ স্মিথকে। এতদিন প্রতিপক্ষ দলেই খেলেছেন তারা এবার দুই তারকা এক দলে।

এই প্রসঙ্গে পূজারা বলেন, 'আমাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বেশিরভাগ সময়ে আমরা একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছি। কখনও একই দলের হয়ে খেলেনি। স্মিথের সঙ্গে মাঠে নামা আকর্ষণীয় হতে চলেছে আমার কাছে। ওর ভাবনা-চিন্তা জানার এবং ওকে আরও ভালো করে চেনার চেষ্টা করব।'

২

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে শুধু নিজেকে ঝালিয়ে নেওয়াই নয় স্মিথের ব্যাটিংয়ের খুঁটিনাটি জেনে নেওয়ারও সুযোগ থাকছে পূজারার সামনে। সেই ইনপুট তিনি মেগা ম্যাচের আগে দিতে পারবেন টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক।টি-২০ ক্রিকেটের চলতি মরশুমে সাসেক্সের হয়ে দারুণ ফর্মে রয়েছেন তিনি। তিনটি ম্যাচে দুটি সেঞ্চুরি করেছেন। এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক পূজারা।

আইপিএল মিটলেই টেস্ট ক্রিকেটের বৃত্তে ঢুকে পড়তে হবে ভারতীয় দলকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড উড়ে যাবেন বিরাট কোহলি , রোহিত শর্মারা। ২০১৩ সালে শেষবার ইংল্যান্ডের মাঠেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো ভারতীয় দল। এরপর আইসিসি ট্রফি অধরাই থেকেছে 'টিম ইন্ডিয়ার কাছে। তাই আগামী মাসে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে পাখির চোখ করেছে ভারত।

৩

অজিদের বিরুদ্ধে সাম্প্রতিক কালে ভারতের পারফর্ম্যান্স বেশ ভালো। দেশে-বিদেশে তাদের বিরুদ্ধে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। একই সাথে পিঠের চোটের কারণে নেই শ্রেয়স আইয়ার'ও। পেস বোলিং বিভাগে দেশের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাহকেও পাচ্ছে না ভারতীয় দল।

বিসিসিসিআই সূত্রে জানা গিয়েছে, রাহুল দ্রাবিড় মে মাসের ২৩-২৪ তারিখ নাগাদ লন্ডন পৌঁছে যাবেন। ভারতের টেস্ট দলে থাকা যে ক্রিকেটারদের আইপিএল প্লে-অফ খেলতে হবে না তাঁরাও অনেক আগেই ইংল্যান্ডে পৌঁছে যাবেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+