চেতেশ্বর পূজারার সামনে ঈর্ষণীয় নজিরের হাতছানি, ভারতের মাত্র ৩ ক্রিকেটারই পেরেছেন সেই মাইলস্টোন ছুঁতে

চেতেশ্বর পূজারা এবার নয়া নজির স্পর্শের মুখে। বর্ডার-গাভাসকর ট্রফিতে আর ৬৯ রান করলেই তিনি চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ২ হাজার রানের মাইলস্টোন ছোঁবেন।

ভারত-অস্ট্রেলিয়া চলতি টেস্ট সিরিজের দুটি ম্যাচ বাকি ইন্দোর ও আমেদাবাদে। এই দুটি টেস্টে মাত্র ৬৯ রান করলেই এক ঈর্ষণীয় নজির স্পর্শ করে ফেলবেন চেতেশ্বর পূজারা। ভারতের মাত্র তিনজন ক্রিকেটারই সেই মাইলস্টোন ছুঁতে পেরেছেন। সবকিছু ঠিকঠাক চললে ইন্দোরেই পূজারা চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে সেই নজির গড়ে ফেলতে পারেন।

নজিরের সামনে পূজারা

নজিরের সামনে পূজারা

৩৫ বছরের পূজারা দিল্লিতে খেলেছেন শততম টেস্ট। প্রথম ইনিংসে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে লক্ষ্যে পৌঁছে দেন। প্রথম টেস্টেও সাত রানের বেশি করতে পারেননি। এর আগে বাংলাদেশ সফরে গিয়ে তিনি চট্টগ্রাম টেস্টে শতরান করেছিলেন। প্রথম ইনিংসে ৯০ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১০২ রানে। মীরপুরে দ্বিতীয় টেস্টে ২৪ ও ৬ রান করেছিলেন।

মাইলস্টোন স্পর্শে প্রয়োজন ৬৯ রান

মাইলস্টোন স্পর্শে প্রয়োজন ৬৯ রান

বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় পূজারা রয়েছেন ষষ্ঠ স্থানে। ২০১০ থেকে চলতি সিরিজ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ২২টি টেস্টে ৪০ ইনিংসে তিনবার অপরাজিত থেকে ১৯৩১ রান করেছেন। সর্বাধিক ২০৪। পাঁচটি শতরান ও ১০টি অর্ধশতরান রয়েছে। ভারতের চতুর্থ তথা ভারত ও অস্ট্রেলিয়া মিলিয়ে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শের জন্য পূজারার দরকার ৬৯ রান।

২ হাজার রানের ক্লাবে

২ হাজার রানের ক্লাবে

বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বাধিক ৩২৬২ রান রয়েছে সচিন তেন্ডুলকরের। তিনি এই রান সংগ্রহ করেছেন ৩৪টি টেস্টের ৬৫টি ইনিংসে। এ ছাড়া ভিভিএস লক্ষ্মণ ২৯টি টেস্টের ৫৪ ইনিংসে ২৪৩৪ রান ও রাহুল দ্রাবিড় ৩২টি টেস্টের ৬০টি ইনিংসে ২১৪৩ রান করেছেন। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ২৯টি টেস্টে ৫১ ইনিংসে ২৫৫৫ এবং মাইকেল ক্লার্ক ২২টি টেস্টে ৪০টি ইনিংসে ২০৪৯ রান করেছেন। এই পাঁচজন ক্রিকেটারই বর্ডার-গাভাসকর ট্রফিতে ২ হাজার বা তার বেশি রান করেছেন। এবার সেই মাইলস্টোনটি স্পর্শ করার মুখে চেতেশ্বর পূজারা।

একনজরে পরিসংখ্যান

একনজরে পরিসংখ্যান

১৯৯৬ সাল থেকে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছিল অ্যালান বর্ডার ও সুনীল গাভাসকরের নামে। ভারত এবারও প্রথম দুটি টেস্ট জিতে এই ট্রফি নিজেদের দখলে রাখা নিশ্চিত করে ফেলেছে। পূজারা ১০০টি টেস্টে ১৭১ ইনিংসে ৭০৫২ রান করেছেন, গড় ৪৪.০৭, ১৯টি শতরান ও ৩৪টি অর্ধশতরান রয়েছে। অস্ট্রেলিয়ায় ১১টি টেস্টে ২১টি ইনিংসে পূজারা ২১ ইনিংসে ৯৯৩ রান করেছেন। গড় ৪৭.২৮, তিনটি শতরান ও ৫টি হাফ সেঞ্চুরি রয়েছে। পূজারার ২০২০ সালে টেস্টে ব্যাটিং গড় ছিল ২০.৩৭। ২০২১ সালে হয় ২৮.০৮। ২০২২ সালে তা বেড়ে হয়েছিল ৪৫.৪৪। তবে চলতি বছর এখনও অবধি তাঁর টেস্টে ব্যাটিং গড় ১৯। স্বাভাবিকভাবেই তাঁর ব্যাটে বড় রানের প্রত্যাশায় অনুরাগীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+