চেতেশ্বর পূজারার অপরাজিত দ্বিতশরান! কাউন্টিতে সাসেক্সের হয়ে অভিষেকে অনবদ্য ইনিংসের ভিডিও দেখুন

দক্ষিণ আফ্রিকা সফরের পর ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন। টেস্ট দলে কামব্য়াক করতে রঞ্জি খেলার পরামর্শ দিয়েছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে নির্বাচকরা। আইপিএলে দল না পেয়ে পূজারা কাউন্টি খেলার সিদ্ধান্ত নেন। সেখানে সাসেক্সের হয়ে অভিষেকেই হাঁকালেন ঝকঝকে অপরাজিত দ্বিশতরান।

সাসেক্সের হয়ে অভিষেকে পূজারার অনবদ্য ইনিংসের ভিডিও দেখুন

(ছবি- চেতেশ্বর পূজারার ইনস্টাগ্রাম)

কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ২-এর ম্যাচে ডার্বিশায়ার নিজেদের মাঠে ৮ উইকেটে ৫০৫ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছিল। সাসেক্সের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল ৫৬.৩ ওভারে ১৭৪ রানে। চারে ব্যাট করতে নেমে ১৫ বলে ৬ রানের বেশি করতে পারেননি পূজারা। এরপর সাসেক্সকে ফলো অন করানোর সিদ্ধান্ত নেয় ডার্বিশায়ার। সাসেক্সের ওপেনিং জুটি ভাঙে ১১৯ রানে। দ্বিতীয় উইকেটটি পড়ে ১৪৫ রানে। পূজারা যখন ব্য়াট করতে নামেন সাসেক্সের স্কোর তখন ৫২ ওভারে ২ উইকেটে ১৪৫। সেখান থেকে অধিনায়ক টম হেইন্সের সঙ্গে ম্যারাথন পার্টনারশিপ পূজারার। ১৭০.৫ ওভারে হেইন্স যখন ব্যক্তিগত ২৪৩ রান করে আউট হন তখন সাসেক্সের স্কোর পৌঁছে গিয়েছে ৪৯৬ রানে।

সাসেক্সের দ্বিতীয় ইনিংসের ১৭৭তম ওভারের প্রথম বলে পূজারা দ্বিশতরান পূর্ণ করতেই খেলাটি ড্র হয়ে যায়। ৩৮৭ বলে ২০১ রানে অপরাজিত থাকেন পূজারা। ১০৫ বলের মাথায় চার মেরে ৫০ রান পূর্ণ করেছিলেন পূজারা। তাঁর ইনিংসের ২৩৭তম বলে চার মেরে শতরান পূর্ণ করেন পূজারা, ৩২৬ বলের মাথায় দেড়শো রান পূর্ণ করেন। পূজারা শতরানে পৌঁছানোর আগের ওভারেই দ্বিশতরান পূর্ণ করে ফেলেছিলেন সাসেক্স ক্যাপ্টেন। ৪৬৭ মিনিট ক্রিজে কাটানো পূজারার ইনিংসে রয়েছে ২৩টি চার। সাসেক্স দ্বিতীয় ইনিংসে তোলে তিন উইকেটে ৫১৩।

কাউন্টি খেলতে যাওয়ার আগে পূজারা সৌরাষ্ট্রের হয়ে তিনটি রঞ্জি ম্যাচ খেলেছেন। মুম্বইয়ের বিরুদ্ধে করেন ০ ও ৯১। ওডিশার বিরুদ্ধে ৮ রানে আউট হয়েছিলেন। গোয়ার বিরুদ্ধে ২৮ ও অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেছিলেন। তবে কাউন্টিতে নেমেই অপরাজিত দ্বিশতরান পূজারাকে নিশ্চিতভাবেই স্বস্তি দেবে। জুলাইয়ে ভারতীয় দল ইংল্যান্ডে একটি টেস্ট খেলবে। সেই দলে থাকার দাবি জোরালো করলে পূজারার হাতিয়ার কাউন্টি ক্রিকেটই। পূজারার ইনিংসে উচ্ছ্বসিত সাসেক্স ক্রিকেট-কর্তা থেকে সমর্থকরা।

ম্যাচ শেষ হতেই চেতেশ্বর পূজারা টুইটে লিখেছেন, সাসেক্সের হয়ে অভিষেক ম্যাচ ভালোই উপভোগ করলাম। দলের জন্য অবদান রাখতে পেরেও ভালো লাগছে। পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষায় রয়েছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+