Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পূজারা ওয়ান ডে ম্যাচে হাঁকালেন উপর্যুপরি শতরান, কেরিয়ারের সেরা ব্যাটিংয়ের ভিডিও দেখুন

ভারতীয় ক্রিকেট দল এখন আগ্রাসী ব্যাটিংয়ের রণকৌশল নিয়েছে। সেটাই কি তাতিয়ে দিল চেতেশ্বর পূজারাকে? কাউন্টিতে সাসেক্সের অধিনায়ক হিসেবে পরপর দুটি ওয়ান ডে ম্যাচে তিনি হাঁকালেন ঝোড়ো শতরান। আজ হোভে সারের বিরুদ্ধে তিনি করলেন ১৩১ বলে ১৭৪ রান। মেরেছেন ২০টি চার, ৫টি ছয়। ৫০ ওভারের ম্যাচে এটিই পূজারার কোনও ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক রান।

পূজারার উপর্যুপরি শতরান

রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে গ্রুপ এ-তে সাসেক্স ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। আগের ম্যাচে পূজারা শতরান করেও দলকে অল্পের জন্য জেতাতে পারেননি। এদিন টস জিতে ব্যাট করতে নেমে সাসেক্স রানের পাহাড় গড়েছে। নির্ধারিত ৫০ ওভারে তুলেছে ৬ উইকেটে ৩৭৮ রান। পূজারার ১৭৪ রানের পাশাপাশি তিনে নামা টম ক্লার্কও শতরান পেয়েছেন। ১৩টি চারের সাহায্যে ১০৬ বলে ১০৪ রান করেন তিনি।

অধিনায়কোচিত ব্যাটিং

আগের ম্যাচে শতরানকারী অ্যালি ওর এদিন ৪ রানে আউট হন। ২.৫ ওভারে তিনি আউট হন দলের ৯ রানের মাথায়। ৩.২ ওভারে সেই ৯ রানেই সাসেক্সের দ্বিতীয় উইকেট পড়ে। অপর ওপেনার হ্যারিসন ওয়ার্ড ৫ রান করে ফেরেন। এরপর দলকে মজবুত ভিতে দাঁড় করায় পূজারা ও ক্লার্কের জুটি। তৃতীয় উইকেট জুটিতে তাঁরা যোগ করেন ২০৫ রান। ৩৬তম ওভারের শেষ বলে ক্লার্ক আউট হন। এরপর উইকেটকিপার টম আলসপের সঙ্গে পূজারার জুটিতে ওঠে ৮৫ রান। আলসপ করেন ২২। ৪৮তম ওভারের তৃতীয় বলে আউটন হন পূজারা। সাসেক্স তখন পৌঁছে গিয়েছে ৩৫০ রানে।

আগ্রাসী মেজাজে

এদিনের ম্যাচে পূজারা অর্ধশতরান পূর্ণ করেন ৬৯ বলে। সেটি ছিল ম্যাচের ২৮তম ওভার। শতরান আসে ১০৩ বলে, ৩৯তম ওভারে। ৪৫তম ওভারের শেষ বলে চার মেরে পূজারা দেড়শো পেরিয়ে যান, সেই সময় পূজারার স্কোর দাঁড়ায় ১২৩ বলে ১৫৩। ফলে বোঝাই যাচ্ছে, উইকেটের অপর প্রান্তে উইকেট পড়লেও পূজারা শুধু অবিচলই ছিলেন না, ছিলেন স্বভাববিরুদ্ধে রণংদেহী মেজাজে। শেষে পূজারার উইকেট তুলে নেন কনর ম্যাককার।

দাপুটে ছন্দ

গত শুক্রবার ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে পূজারা ৭৯ বলে ১০৭ রান করেছিলেন। সেই ম্যাচে তিনি সাতটি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছিলেন। সেই ম্য়াচে লিয়াম নরওয়েলের একটি ওভারে পূজারা ২২ রান নিয়েছিলেন। ওয়ারউইকশায়ারের হয়ে খেলছিলেন ক্রুণাল পাণ্ডিয়া, তিনি ১০ ওভারে ৫১ রান দিয়ে ৩ উইকেট নিলেও পূজারার উইকেটটি তিনি দখল করতে পারেননি। দেশের হয়ে পাঁচটি একদিনের ম্যাচ খেলেছেন পূজারা। মোট রান ৫১। ২০১৪ সালের পর দেশের হয়ে একদিনের ম্য়াচ খেলার সুযোগ পাননি ৯৬টি টেস্ট খেলা পূজারা। এহেন পূজারার আগ্রাসী ব্যাটিং দেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ক্রিকেটপ্রেমীরাও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+