পূজারা ও রাহানে রঞ্জি ট্রফিতে দুই অঙ্কের ঘরেই যেতে পারলেন না, অভিমন্যু-মনোজদের ব্যর্থতায় বাংলাও চাপে

আজ থেকে রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচ শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রথম ম্যাচে অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা রান পেলেও আজ দুজনেই হতাশ করলেন। কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন থেকে মন্ত্রী মনোজ তিওয়ারিও ব্যর্থ, ফলে হায়দরাবাদের বিরুদ্ধে অস্বস্তিতে বাংলা।

পূজারা ও রাহানে রঞ্জি ট্রফিতে দুই অঙ্কের ঘরেই যেতে পারলেন না, অভিমন্যু-মনোজদের ব্যর্থতায় বাংলাও চাপে

মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্রাউন্ড বি-তে ওডিশার বিরুদ্ধে খেলছে সৌরাষ্ট্র। টস জিতে তারা ব্যাটিং করছে। ২৪.২ ওভারে ৭২ রানের মাথায় দলের দ্বিতীয় উইকেট পড়লে চারে ব্যাট করতে নামেন চেতেশ্বর পূজারা। তবে বেশিক্ষণ টেকেননি। ২৬.২ ওভারে পূজারা আউট হলে সৌরাষ্ট্রের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৮৪। পূজারা দুটি চার মারেন, তবে ৬ বলে ৮ রানের বেশি এগোতে পারেননি। দেবব্রত প্রধানের বলে দেবাশিস সামন্তরায়ের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এর আগে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে করেন ৯১। তিন উইকেট পড়ার পর থেকে সৌরাষ্ট্রের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন চিরাগ জনি ও শেল্ডন জ্যাকসন। তাঁদের অপরাজেয় জুটিতে ভর করে আপাতত সৌরাষ্ট্র ১৫০ রানের গণ্ডি টপকে গিয়েছে। অর্ধশতরান করেছেন জ্যাকসন।

পূজারা ও রাহানে রঞ্জি ট্রফিতে দুই অঙ্কের ঘরেই যেতে পারলেন না

মোতেরাতেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্রাউন্ড এ-তে গোয়ার বিরুদ্ধে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পৃথ্বী শ-র মুম্বই। এই ম্যাচে সকলের নজর ছিল অজিঙ্ক রাহানের দিকে। পূজারা ও রাহানে শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দল থেকে বাদ পড়েছেন। তাঁদের রঞ্জিতে রান করে আত্মবিশ্বাস বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাহানে সৌরাষ্ট্রের বিরুদ্ধে আগের ম্যাচে ১২৯ রান করেছিলেন। তবে এদিন ফিরলেন শূন্য রানে। ৯.২ ওভারে ৩০ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর তিনিও চারে ব্যাট করতে নামেন। কিন্তু টিকলেন তিন বল। স্কোরবোর্ডে কোনও রান যোগ হওয়ার আগেই লক্ষ্য গর্গের বলে লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন পূজারা। পৃথ্বী আউট হন ৯ রানে। সরফরাজ খান সর্বাধিক ৬৩ রান করেছেন। মুম্বই চা বিরতির আগেই ১৬৩ রানে গুটিয়ে গিয়েছে। গর্গ ৪৬ রানের বিনিময়ে ৬ উইকেট দখল করেন।

পূজারা ও রাহানে রঞ্জি ট্রফিতে দুই অঙ্কের ঘরেই যেতে পারলেন না

কটকের বরাবাটি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলা। চা বিরতিতে বাংলার স্কোর ৫৭ ওভারে ৬ উইকেটে ১৬৬। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ৪ বল খেলে শূন্য রানে টি রবি তেজার বলে বোল্ড হন। সুদীপ ঘরামি ১৪, ঋত্ত্বিক রায়চৌধুরী ৩৩, সায়নশেখর মণ্ডল ৩৪ ও অনুষ্টুপ মজুমদার ২৯ রানে আউট হন। বাংলার ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ফের ব্যর্থ। তিনি ১৩ বলে ২ রান করেছেন। শাহবাজ আহমেদ ২৫ ও অভিষেক পোড়েল ২৬ রানে ক্রিজে রয়েছেন। রবি তেজা, ভুবনগগিরি পুন্নাইয়া ও তনয় ত্যাগরাজন দুটি করে উইকেট দখল করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+