ইংল্যান্ডের মাটিতে নতুন ইতিহাস লিখলেন চেতেশ্বর পূজারা, কাউন্টি অভিষেকে পাঁচ উইকেট ভারতীয় দলের তারকা স্পিনারের

ইংল্যান্ডের মাটিতে নতুন ইতিহাস লিখলেন চেতেশ্বর পূজারা, কাউন্টি অভিষেকে পাঁচ উইকেট ভারতীয় দলের তারকা স্পিনারের

রেকর্ডের পর রেকর্ড করে চলেছেন চেতেশ্বর পূজারা। কাউন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেকেই সাসেক্সের হয়ে শতরান করে নজির গড়া চেতেশ্বর পূজারা সেই ইনিংসকেই পরিণত করলেন দ্বি-শতরানে। যার ফলে লর্ডসের মাটিতে তৈরি করলেন আরও একটি নতুন রেকর্ড। বুধবার মিডলসেক্সের বিরুদ্ধে দ্বি-শতরান করলেন ভারতীয় টেস্ট দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা।

ইংল্যান্ডের মাটিতে নতুন ইতিহাস লিখলেন চেতেশ্বর পূজারা, কাউন্টি অভিষেকে পাঁচ উইকেট ভারতীয় দলের তারকা স্পিনারের

পূজারার আগে ক্রিকেটের নিজ ভূমি লর্ডসে সাসেক্সের হয়ে দ্বি-শতরানকারী শেষ ক্রিকেটার ছিলেন কিংবদন্তি ভারতীয় কর্নেল এইচ এইচ শ্রী স্যার রঞ্জিতসিংজি ভীমজি। ১২৫ বছর আগে এমসিসি'র বিরুদ্ধে দ্বি-শতরান করেছিলেন এই মহান কিংবদন্তি। মিডলসেক্সের বিরুদ্ধে ২৩১ রানের ইনিংস খেলে রঞ্জিতসিংজির পাশে জায়গা করে নিলেন পূজারা। এইটি চলতি কাউন্টি মরসুমে পূজারার তৃতীয় দ্বি-শতরান। সাসেক্সের ইনিংস শেষ হয় ৫২৩ রানে। কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিভিশন ২-এর ম্যাচে পূজারার দলের পাহাড়প্রমাণ রানের সামনে নিজেদের প্রথম ইনিংসের শুরুটা খারাপ করেনি মিডলসেক্স। ৩৩ ওভার শেষে মিডলসেক্সের রান ১১২/১।

বিশ্ব ক্রিকেটের অন্যতম সম্ভ্রম আদায়কারী নাম রঞ্জি। তিনি ১৮৯৬ থেকে ১৯০২ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে ১৫টি টেস্ট ম্যাচ খেলেছিলেন কারণ ১৯৩১ সালের আগে পর্যন্ত টেস্ট খেলিয়ে দেশ ছিল না ভারত। রঞ্জির মারা যাওয়ার এক বছর আগে টেস্ট প্লেয়িং নেশনের স্বীকৃতি পায় পরাধীন ভারত। রঞ্জিতসিংজি'র নামেই ভারপতীয় ক্রিকেটের সব থেকে বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফি নামাঙ্কিত। এই মহান ক্রিকেটার ভারতীয় ক্রিকেটের জনক হিসেবে স্বীকৃত।

চেতেশ্বর পূজারার দ্বি-শতরান করলেও মিডলসেক্সের হয়ে এই ম্যাচে খেলা উমেশ যাদব একটিও উইকেট পাননি। ২৯ ওভারে ৭০ রান খরচ করেন তিনি।

ইংল্যান্ডের মাটিতে নতুন ইতিহাস লিখলেন চেতেশ্বর পূজারা, কাউন্টি অভিষেকে পাঁচ উইকেট ভারতীয় দলের তারকা স্পিনারের

অপর দিকে, কাউন্টি ক্রিকেটে অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে নজির তৈরি করলেন ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। নর্থহ্যাম্পটনশায়ারের বিরুদ্ধে ল্যাঙ্কাশ্যায়ারের জার্সিতে খেলার সুযোগ পান তরুণ অলরাউন্ডার, সেখানেই রেকর্ড তৈরি করলেন ওয়াশিংটন। প্রথম দিনের খেলায় তিনি উইকেট তুলে নিয়েছএন উইল ইয়ং, রব কিয়গ, রায়ান রিক্লেটন, টম টেলর এবং লুইস ম্যাকমানাসের। লুইন ছিলেন ওয়াশিংটনের পঞ্চম শিকার। প্রতিপক্ষের ইনিংস শেষে ওয়াশিংটনের বোলিং ফিগার ছিল ৫/৭৬। এই ভারতীয় অলরাউন্ডারের সৌজন্যে নর্থহ্যাম্পটনশায়ারের ইনিংস গুটিয়ে যায় ২৩৫ রানে। তবে, দারুণ প্রত্যাবর্তন করেছে তারা। ল্যাঙ্কশায়ারকে ১৩২ রানে গুটিয়ে দেয় নর্থহ্যাম্পটনশায়ার। ভারতের টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটাতে ওয়াশিংটনের এই পারফরম্যান্স কাজে আসবে বলেই মত বিশেষজ্ঞের। অন্য দিকে, পূজারাও জাতীয় দলে নিজের জায়গা নিরাপদ রাখার কর্ম করে চলেছেন প্রতিনিয়ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+