রহিম আলিকে ছাড়তে ইস্টবেঙ্গলকে একগুচ্ছ শর্ত দিল চেন্নাইয়িন এফসি
চেন্নাইয়িন এফসি থেকে রহিম আলিকে নিতে মরিয়া ইস্টবেঙ্গল। বাঙালি এই স্ট্রাইকারকে পেতে অল আউট ঝাঁপাচ্ছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। তবে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়ী দলের সদস্যকে ছাড়তে একগুচ্ছ শর্ত চাপিয়েছে চেন্নাইয়িন।
তবে এক্ষেত্রে শর্ত সাপেক্ষে নেওয়া হতে পারে রহিমকে। সূত্রে জানা যাচ্ছে, রহিমকে আনার জন্য ১ কোটি ট্রান্সফার ফি বরাদ্দ করেছে চেন্নাই দল। তাতেই নাকি রাজি হয়ে গিয়েছে লাল হলুদ। এই বিরাট ট্রান্সফার ফিয়ের পাশাপাশি দলের একজন খেলোয়াড়কে পাঠাতে হবে চেন্নাইতে।

কিন্তু কে সেই খেলোয়াড় তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। প্রথম দিকে নাওরেম মহেশ সিংয়ের নাম শোনা গেলেও তাঁকে ছাড়তে নারাজ মশাল ব্রিগেড। ইতিমধ্যেই তাঁর সঙ্গে আগামী মরসুমের চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে। সূত্রের খবর, ভিপি সুহেরকে ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল। অর্থ্যাত এক স্ট্রাইকারকে ছেড়ে অন্য স্ট্রাইকারকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল।

নন্দকুমার শেখর ও হরমনজোত সিং খাবরার মতো খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল। দুই মাঝমাঠের খেলোয়াড়কে নিয়ে জোর জল্পনা।এফসি গোয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার লেনি রডরিগেজকে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল। ওড়িশা এফসির ফুটবলার তথা স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ভিক্টর রডরিগেজকেও লাল হলুদ টার্গেট করছে বলে সূত্রের খবর। তবে তাদের সঙ্গে এখনও চুক্তি চূড়ান্ত হয়নি।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications