আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে মুম্বই বনাম চেন্নাই, কবে নামছে কেকেআর ও আরসিবি?

আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে মুম্বই বনাম চেন্নাই, কবে নামছে কেকেআর ও আরসিবি? কী বলছে সূচি?

অবশেষে আইপিএলের পূ্র্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিসিআই। পূর্ব ঘোষণা অনুযায়ী সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে টুর্নামেন্ট। আবু ধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের প্রথম ম্যাচ। মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও গত বারের রানার্স চেন্নাই সুপার কিংস। বেশ কিছুদিন পরে আইপিএল অভিযান শুরু করছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স।

ধামাকাদার সূচনা

ধামাকাদার সূচনা

২০১৯ সালের আইপিএল ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছিল ক্রিকেট বিশ্ব। শেষ হাসি হেসেছিল রোহিত শর্মার দল। সেই আমেজ নিয়েই শুরু হচ্ছে আইপিএল ২০২০। ১৯ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার আবু ধাবিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ও চেন্নাই।

কবে নামছে কেকেআর ও আরসিবি?

কবে নামছে কেকেআর ও আরসিবি?

১৯ সেপ্টেম্বর শুরু হলেও চার দিন পর অভিযান শুরু হচ্ছে দীনেশ কার্তিক নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্সের। আবু ধাবিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন আন্দ্রে রাসেলরা। ২১ তারিখ আইপিএল অভিযান শুরু হচ্ছে বিরাট কোহলি নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএলে ডেভিড ওয়ার্নার নেতৃত্বাধীন দলেরও সেটাই প্রথম ম্যাচ।

দিল্লি, পাঞ্জাব, রাজস্থানের অভিযান

দিল্লি, পাঞ্জাব, রাজস্থানের অভিযান

২০ সেপ্টেম্বর এবারের আইপিএল অভিযান শুরু করেছে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাব। ওই দিন দুবাইতে মুখোমুখি হচ্ছে দুই দল। ২২ সেপ্টেম্বর শারজাহ-তে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামছে রাজস্থান রয়্যালস।

কেবল লিগের ম্যাচের সূচি

রবিবার আইপিএলের লিগের ম্যাচগুলির সূচি প্রকাশ করেছে বিসিসিআই। ৩ নভেম্বর দুবাইতে শেষ লিগ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ১০ নভেম্বর আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। সেই সমেত টুর্নামেন্টের নক আউট পর্বের সূচি পরে প্রকাশ করবে বিসিসিআই।

এক নজরে ম্যাচ

এক নজরে ম্যাচ

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, এবারের আইপিএলে ডবল হেডার ম্যাচের সংখ্যা ১০। সেক্ষেত্রে ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হবে প্রথম ম্যাচ। দুবাইতে হবে ২৪টি ম্যাচ। আবু ধাবি এবং শারজাহ-তে যথাক্রমে আইপিএলের ২০ ও ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+