আইপিএলে সাসপেন্ড চেন্নাই সুপার কিংস এবার মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ
চেন্নাই, ২১ অগাস্ট : আইপিএলে বেটিং কেলেঙ্কারির জেরে নির্বাসিত চেন্নাই সুপার কিংস সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদন করল মাদ্রাজ হাইকোর্টে।
চেন্নাইয়ের একদা টিম প্রিন্সিপাল গুরুনাথ মাইয়াপ্পন দুর্নীতিতে জড়িয়ে পড়ায় দলকে ২ বছরের জন্য সাসপেন্ড করে সুপ্রিম কোর্টের বিচারপতি আর এম লোধার নেতৃত্বাধীন কমিটি। বৃহস্পতিবার সেই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মাদ্রাজ হাইকোর্টে আবেদন জানানো হয়েছে।

লোধা কমিটির রায়কে আবেদনে অবৈধ ও সুপ্রিম কোর্টের নির্দেশের সীমানার বাইরে বলেও উল্লেখ করেছে চেন্নাই সুপার কিংস। আজ শুক্রবার সুপ্রিম কোর্টে এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই আইপিএল কেলেঙ্কারির জেরে ২ বছরের জন্য সাসপেন্ড করা হয় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস দলকে। ক্রিকেটকে কলুষিত করার জন্য আজীবন নির্বাসিত করা হয় চেন্নাই সুপার কিংসের 'টিম প্রিন্সিপাল' গুরুনাথ মাইয়াপ্পন ও রাজস্থান রয়্য়ালস দলের মালিক রাজ কুন্দ্রাকে।












Click it and Unblock the Notifications