আইপিএল ২০২০ : চেন্নাই সুপার কিংসের শক্তিশালী প্রথম একাদশ কী হতে পারে
আইপিএল ২০২০ : চেন্নাই সুপার কিংসের শক্তিশালী প্রথম একাদশ কী হতে পারে
করোনা ভাইরাসের আবহে আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। ভারতের পরিবর্তে এবার টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের এবারের সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে, দেখে নেওয়া যাক।

ওপেনে থাকতে পারে চমক
গত মরশুমের মতো এ বছরও অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার অভিজ্ঞ শেন ওয়াটসনকে চেন্নাই সুপার কিংসের হয়ে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে। গত বছর তাঁর সঙ্গে ওপেন করতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। কিন্তু আগামী মরশুমের জন্য চেন্নাই-র যা দল, তাতে প্রথম একাদশে ডু প্লেসিসের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম। সেক্ষেত্রে আম্বাতি রায়ডুকে মহেন্দ্র সিং ধোনির দলের হয়ে ওপেন করতে দেখা যেতে পারে।

অভিজ্ঞ মিডিল অর্ডার
গত বছরের মতো এই মরশুমেও হয়তো চেন্নাই সুপার কিংসের হয়ে তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে অভিজ্ঞ সুরেশ রায়নাকে। চার নম্বরে নামবেন কেদার যাদব। নিজের পরিচিত এবং প্রিয় পাঁচ নম্বর স্থানে হয়তো এবারও ব্যাট করতে দেখা যাবে সিএসকে-র অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

অল-রাউন্ডার
বাঁ-হাতি ব্যাটসম্যান ও স্পিনার রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের অন্যতম সম্পদ। তিনি দলের প্রথম একাদশের অটোমেটিক চয়েজ। ছয় নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে তাঁকে। অপর অল-রাউন্ডার হিসেবে চেন্নাই সুপার কিংসে জায়গা করে নিতে পারেন ইংল্যান্ডের স্যাম কুরান। সাত নম্বরে ব্যাট করার পাশাপাশি তাঁর ফাস্ট বোলিং সিএসকে-র জন্য উপযোগী হবে।

টেল এন্ডার
এই মুহূর্তে ভারতীয় দলে রীতিমতো দাপট নিয়ে খেলা পেসার দীপক চাহার ২০২০ মরশুমে চেন্নাই সুপার কিংসের পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন। তাঁর পাশে হলুদ জার্সি গায়ে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার লুঙ্গি এনগিদিকে। স্পিন বিভাগে ভারতের অভিজ্ঞ পীয়ূষ চাওলা ও দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের জুটি সুপারহিট হবে বলে সিএসকে ভক্তদের আশা।












Click it and Unblock the Notifications