IPL 2024: বিরাটদের হারানোর পর সামনে এবার গুজরাত, আইপিএলের মধ্যেই সিনেমায় মজেছেন ধোনিরা, দেখুন ভিডিও
প্রথম ম্যাচেই আরসিবির বিরুদ্ধে দিয়েই আইপিএলের যাত্রা শুরু করেছে চেন্নাই সুপার কিংস। আগামী মঙ্গলবার চিপকেই দ্বিতীয় ম্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে সিএসকে। তার আগে বিন্দাস মুডে গতবারের চ্যাম্পিয়নরা। আরসিবির বিরুদ্ধে জয়ের পরের দিনই সিনেমায় মজলেন সিএসকের ক্রিকেটাররা। শনিবার রাতে চেন্নাইয়ের একটি প্রেক্ষাগৃহে গিয়েছিল ধোনি সহ চেন্নাই দল।
কেরিয়ারের সম্ভবত শেষ আইপিএল খেলছেন এমএস ধোনি। ফলে মাহি এখন সিএসকে জনতার কাছে হ্যামলিনের বাঁশিওয়ালা। তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই জনসমুদ্রে ভাসছেন। ব্যতিক্রম হল না শনিবার রাতে। থালা-থালা গর্জনে মুখরিত হল প্রেক্ষাগৃহ চত্তর, নিরাপত্তারক্ষীরা হিমসিম খেলেন ধোনিকে গাড়িকে তুলে দিতে গিয়ে। ধোনির এই প্রেক্ষাগৃহে আগমনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

সিএসকে তারকাদের কাছে থেকে দেখতে প্রচুর ভিড় জমেছিল, এবং ধোনি বেরিয়ে আসার পর পুরো থিয়েটার উল্লাসে ফেটে পড়েন। কেউ কিছু সমর্থকরা "থালা" বলে চিৎকার শুরু করেন, ঠিক চিপক স্টেডিয়ামের মতোই। "ধোনি, ধোনি" স্লোগান বাতাসে বেজে উঠল যখন প্রাক্তন সিএসকে অধিনায়ক কোনও ক্রমে গাড়ির ভিতরে ঢুকলেন। খেলোয়াড়রা এবং ধোনিকে নিরাপদে গাড়িতে তুলে দিয়ে নিরাপত্তাকর্মীরা হাঁফ ছেড়ে বাঁচেন।
সাধারণত ম্যাচের পরের দিন অনুশীলন থাকে না আইপিএল দলগুলির। ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফরা নিজেদের মতন করেই সময় কাটান। তেমনই শুক্রবার আইপিএলের প্রথম দিনে আরসিবিকে হারানোর পর শনিবার রাতে চেন্নাইয়ের সত্যম প্রেক্ষাগৃহে দেখা গেল চেন্নাই দলকে।
রবিবার, একজন অনুরাগী সমাজ মাধ্যমে পুরো ভিডিওটি আপলোড করেছেন। উল্লেখযোগ্যভাবে, চেন্নাইয়ের সত্যম সিনেমা হল শহরের অন্যতম আইকনিক সিনেমা হল। এটি ২০১৮ সালে পিভিআর দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল।
আইপিএলের শুরুতেই বিরাট জয় পেয়েছে সিএসকে। চিপকে প্রথম ম্যাচে আরসিবিকে ছয় উইকেটে হারিয়ে যাত্রা শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন সিএসকে।ধোনির নেতৃত্বে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। গত বছরও দলকে নেতৃত্ব দিয়ে ট্রফি জিতিয়েছেন। এ বার আইপিএল শুরুর আগের দিন ধোনি চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন।আইপিএলের শুরু থেকে যে ক'জন ক্রিকেটার খেলছেন ধোনি তাঁদের অন্যতম। এখনও পর্যন্ত ২৫১টি ম্যাচ থেকে ধোনি করেছেন ৫০৮২ রান
MS Dhoni and CSK players watched a movie at Sathyam Cinemas yesterday.#WhistlePodu #IPL #CSK @MSDhoni pic.twitter.com/PK4lg9LxF9
— MSDian™ (@ItzThanesh) March 24, 2024
নতুন অধিনায়ক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঋতুরাজ গাইকোয়াড়। তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। কারণ ধোনিগর হটসিটে বসেছেন তিনি।যদিও প্রথম ম্যাচে ভালোভাবেই পাস করে গিয়েছেন ঋতু।












Click it and Unblock the Notifications