IPL 2021: ধোনির উইকেট ফের আবেশের! দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস থমকে গেল ১৩৬ রানে
আইপিএলে প্রথম দুই দলের লড়াই জমজমাট। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করতে দিল্লি ক্যাপিটালসের দরকার ১৩৭ রান। আজ দিল্লি ক্যাপিটালস জিতে গেলে বিরাট কোহলিদের তৃতীয় স্থানে থেকেই সন্তুষ্ট হতে হবে। কেন না, নেট রান রেটের নিরিখে প্রথম দুটি স্থান সিএসকে ও দিল্লি ক্যাপিটালসের দখলেই থাকবে।

গতকাল যে উইকেটে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের লো স্কোরিং ম্যাচ হয়েছিল সেই উইকেটেই এই ম্যাচটি খেলা হচ্ছে। ফলে বোঝাই যাচ্ছিল এই ম্যাচেও বড় রান হবে না। তবে এনরিখ নরকিয়ার প্রথম ওভারে ১৬ রান আসার পরও ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রানের বেশি তুলতে পারল না সিএসকে। পাঁচটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৫৪ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন অম্বাতি রায়ুডু। শেষ ওভারে মহেন্দ্র সিং ধোনি আবেশ খানের বলে কট বিহাইন্ড হন।
5⃣5⃣* Runs
— IndianPremierLeague (@IPL) October 4, 2021
4⃣3⃣ Balls
5⃣ Fours
2⃣ Sixes@RayuduAmbati plays a fine knock to guide @ChennaiIPL to 136/5. 👏 👏 #VIVOIPL #DCvCSK
Scorecard 👉 https://t.co/zT4bLrDCcl pic.twitter.com/NpOtxPEAZk
চলতি আইপিএলে মাহি এই নিয়ে দ্বিতীয়বার আবেশের শিকার হলেন।এদিন এনরিখ নরকিয়ার ওভারে ১৬ ও আবেশ খানের ওভারে ১০ রান আসায় দুই ওভারে চেন্নাই সুপার কিংসের স্কোর ছিল বিনা উইকেটে ২৬। এরপর অক্ষর প্যাটেল, কাগিসো রাবাডা ও রবিচন্দ্রন অশ্বিনের কৃপণ বোলিংয়ে বড় রান তুলতে পারেনি সিএসকে। ১৮ ও ১৯তম ওভারে ১৪ রান করে এলেও শেষ ওভারে মাত্র ৪ রান খরচ করেন আবেশ খান। ২.৪ ওভারে ২৮ রানের মাথায় অক্ষর প্যাটেলের শিকার হন ফাফ দু প্লেসি, তিনি করেন ৮ বলে ১০। ৪.৪ ওভারে ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড়কে ফেরান এনরিখ নরকিয়া। ১৩ বলে ১৩ করেন ঋতুরাজ। ৫ রান করে মঈন আলি অক্ষর প্যাটেলের দ্বিতীয় শিকার হলে চেন্নাই সুপার কিংসের স্কোর দাঁড়ায় ৭.৪ ওভারে ৩ উইকেটে ৫৯। ৮.৩ ওভারে দলের ৬২ রানের মাথায় ফেরেন রবিন উথাপ্পা। ১৯ বলে ১৯ করে তিনি রবিচন্দ্রন অশ্বিনের বলে কট অ্যান্ড বোল্ড হন।
Another one bites the dust! ☝️
— IndianPremierLeague (@IPL) October 4, 2021
Robin Uthappa - caught & bowled @ashwinravi99! 👌 👌#CSK 4 down. #VIVOIPL #DCvCSK
Follow the match 👉 https://t.co/zT4bLrDCcl pic.twitter.com/h9C5sPb0Qv
এরপর শেষ ওভার অবধি দলকে টেনে নিয়ে যান অম্বাতি রায়ুডু ও মহেন্দ্র সিং ধোনি। কিন্তু চ্যালেঞ্জিং পিচে স্বমহিমায় পাওয়া যায়নি ধোনিকে। চেন্নাই সুপার কিংস ব্যাটারদের সমস্যা বাড়ান দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল। অক্ষর ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ২টি এবং অশ্বিন ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। কাগিসো রাবাডা কোনও উইকেট না পেলেও ৪ ওভারে ২১ রান দেন। নরকিয়া ও আবেশ একটি করে উইকেট পেয়েছেন। অক্ষর প্যাটেল জানিয়েছেন, উইকেটের চরিত্র অনুযায়ী গতির তারতম্য ঘটিয়েছিলেন। এই উইকেটে ১৫০ লড়াইয়ের মতো রান। সেখানে ১৩৭ রানের মধ্যে শক্তিশালী চেন্নাই সুপার কিংসকে বেঁধে ফেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল দিল্লি ক্যাপিটালস।












Click it and Unblock the Notifications