IPL 2022: নিলামে অবিক্রিত থেকে যাওয়া এই বিদেশি পেসার নেট বোলার হিসেবে সুযোগ পেলেন সিএসকে-র ক্যাম্পে

Chennai Super Kings asked to join young medium pacer Josh little as net bowler. This news come to lime light while Cricket Ireland congratulate little for getting call from CSK.

নূন্যতম ক্রয় মূল্য পঞ্চাশ লক্ষ টাকা রাখলেও আইপিএল-এর নিলামে দল পাননি আয়ারল্যান্ডের তরুণ বোলার জোস লিটল। আইপিএল-এর মেগা নিলাম ২২ বছর বয়সী তরুন পেসারকে খালি হাতে ফেরালেও মুখ ফিরিয়ে নেয়নি আইপিএল-এর ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস।

নূন্যতম ক্রয় মূল্য পঞ্চাশ লক্ষ টাকা রাখলেও আইপিএল-এর নিলামে দল পাননি আয়ারল্যান্ডের তারকা বোলার জোস লিটল। আইপিএল-এর মেগা নিলাম ২২ বছর বয়সী তরুন পেসারকে খালি হাতে ফেরালেও মুখ ফিরিয়ে নেয়নি আইপিএল-এর ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। ২০২২ আইপিএল-এর জন্য আইরিশ ক্রিকেটারকে নেট বোলার হিসেবে নিজেদের সঙ্গে যুক্ত করল

২০২২ আইপিএল-এর জন্য আইরিশ ক্রিকেটারকে নেট বোলার হিসেবে নিজেদের সঙ্গে যুক্ত করল মহেন্দ্র সিং ধোনির সিএসকে। চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে নেট বোলার হিসেবে ডাক পাওয়ার খবর টুইট করে জানায় আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। ক্রিকেট আয়ারল্যান্ডের করা টুইটে তাঁরা শুভেচ্ছা জানিয়েছেন তরুণ আইরিশ ক্রিকেটারকে। টুইটারে তারা লেখেন, "নিজেকে তৈরি করার জন্য চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে যোগ দিতে চলা জোস লিটলকে শুভেচ্ছা। সিএসকের নেট বোলার হিসেবে এই অভিজ্ঞতা নিশ্চিত ভাবে দারুণ হতে চলেছে।"

আয়ারল্যান্ডের হয়ে ইতিমধ্যেই ১৯টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৩৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন এই ডানহাতি পেসার। ১৯টি ওডিআই ম্যাচে তাঁর সংগ্রহ ৩০টি উইকেট এবং টি-২০ ক্রিকেটে তাঁর সংগৃহীত উইকেট সংখ্যা ৩১। শেষ ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে লিটল মোট ১৩টি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর সেরা বোলিং পারফরম্যান্স ২৩ রানে ৪ উইকেট।

কোটি কোটি ক্রিকেটপ্রেমীর প্রতিক্ষার অবসান ঘটিয়ে আসন্ন আইপিএব-এর সূচি প্রকাশ করেছে বিসিসিআই। বিসিসিআই-এর প্রকাশিত সূচি অনুযায়ী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে এই বারের আইপিএল।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। আট দলের আইপিএল এই বার থেকেই দশ দলের হতে চলেছে। নতুন দুই দল হিসেবে যোগ দিয়েছে গুজরাত টাইটানস এবং লখনউ সুপার জায়েন্টস। দল সংখ্যা বাড়ায় লিগও দীর্ঘায়িত হয়েছে। মোট ৭০টি ম্যাচ গ্রুপ পর্যায়ে খেলা হবে। পুনে এবং মুুম্বই মিলিয়ে আয়োজিত হবে এই ম্যাচগুলি। প্লে-অফের চারটি ম্যাচ আয়োজিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যা মোতেরা স্টেডিয়াম নামেই বেশি পরিচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+