IPL 2021: প্লে অফে যেতে সিএসকে-র দরকার ১৭২, লর্ড শার্দুলের হ্যাটট্রিক না হওয়ার কারণ জানেন?
কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএলে প্লে অফে জায়গা পাকা করতে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের টার্গেট ১৭২ রান। টস জিতে ব্যাট করতে নেমে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে। নাইটদের হয়ে সর্বাধিক ৪৫ রান করেন রাহুল ত্রিপাঠি। নীতীশ রানা ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। চেন্নাই সুপার কিংসের হয়ে শার্দুল ঠাকুর ও জশ হ্যাজলউড নেন দুটি করে উইকেট।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
গতকাল আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে যে পিচে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের মধ্যে খেলাটি হয়েছিল সেই পিচেই এদিন কেকেআর ও সিএসকের দ্বৈরথ চলছে। এদিন নাইটদের শুরুটা ভালো হলেও প্রথম ওভারে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে অম্বাতি রায়ুডুর সরাসরি থ্রোয় ৫ বলে ৯ রান করে রান আউট হন শুভমান গিল। এরপর ভেঙ্কটেশ ও রাহুল ত্রিপাঠির জুটি পাঁচ ওভারে ১ উইকেট হারিয়ে কেকেআরের স্কোর দাঁড়ায় ৫০।
4⃣5⃣ Runs
— IndianPremierLeague (@IPL) September 26, 2021
3⃣3⃣ Balls
4⃣ Fours
1⃣ Six@tripathirahul52 played a fine attacking knock and was the leading run-getter for @KKRiders against #CSK. 👏 👏 #VIVOIPL #CSKvKKR
Watch his innings 🎥 👇https://t.co/WSnXY7SIXV
ম্যাচের ষষ্ঠ ওভারে বল করতে এসে প্রথম বলেই ভেঙ্কটেশ আইয়ারকে আউট করেন শার্দুল ঠাকুর। কট বিহাইন্ড হওয়ার পর ডিআরএসের আশ্রয় নিয়েও আউট থেকে বাঁচতে পারেননি আগের দুই ম্যাচে ছন্দে থাকা মধ্যপ্রদেশের এই ওপেনার। প্রথম বলে শার্দুল উইকেট তুলে নেওয়ায় সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়ায় এটি শার্দুলের আইপিএল হ্যাটট্রিক কিনা। কেন না, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৭তম ওভারের শেষ দুই বলে এবি ডি ভিলিয়ার্স ও দেবদত্ত পাড়িক্কলকে আউট করেছিলেন শার্দুল। কিন্তু এদিন তাঁর প্রথম বলে উইকেটটি হ্যাটট্রিক বলে গণ্য হওয়ার অবকাশ ছিল না। নিয়ম অনুযায়ী, একই ম্যাচে যদি দুই ইনিংস মিলিয়ে পরপর তিন বলে তিনটি উইকেট কেউ নেন সেটাও হ্যাটট্রিক ধরা হবে। কিন্তু যেহেতু তিনি দুটি আলাদা ম্যাচে পরপর তিন বলে তিনটি উইকেট নিয়েছেন সে কারণে এটি হ্যাটট্রিক নয়। শার্দুলের মেডেন ওভারের সৌজন্যে পাওয়ারপ্লেতে কেকেআরের স্কোর ছিল ১ উইকেটে ৫০।
Wicket! Got him! @imShard's weaved his magic wand once again! It was there to be hit, but Russell gets a big inside edge and drags on!
— IndianPremierLeague (@IPL) September 26, 2021
Russell gone for 20.
Live - https://t.co/l5Nq3WffBt #CSKvKKR #VIVOIPL pic.twitter.com/aFVCxR78QG
৯.১ ওভারে দলের ৭০ রানের মাথায় জশ হ্যাজলউডের শিকার হন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান। অনবদ্য দক্ষতায় ক্যাচটি লং অন বাউন্ডারিতে তালুবন্দি করেন ফাফ দু প্লেসি। তিনি এটি মিস করলে নিশ্চিত ছক্কা পেতেন নাইট অধিনায়ক। ১২.২ ওভারে দলের ৮৯ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন রাহুল ত্রিপাঠি। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৪৫ করেন তিনি। রবীন্দ্র জাদেজার বলে ত্রিপাঠি বোল্ড হন। এরপর দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন আন্দ্রে রাসেল ও নীতীশ রানা। ১৩.৪ ওভারে কেকেআর ১০০ পেরোয়। ১৬.৪ ওভারে আন্দ্রে রাসেলকে বোল্ড করেন শার্দুল ঠাকুর। ২টি চার ও একটি ছয়ের সাহায্যে ১৫ বলে ২০ রান করে ফেরেন রাসেল। চেন্নাই সুপার কিংসের সফলতম বোলার শার্দুলই। চার ওভারে একটি মেডেন নিয়ে ২০ রানের বিনিময়ে তিনি নিলেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।
19 runs for #KKR in the penultimate over 💪💪
— IndianPremierLeague (@IPL) September 26, 2021
Live - https://t.co/l5Nq3WwQt1 #CSKvKKR #VIVOIPL pic.twitter.com/N5cch42WGN
ডোয়েইন ব্র্যাভোর পরিবর্ত হিসেবে সুযোগ পাওয়া স্যাম কারান ১৯তম ওভারে এসে ১৯ রান খরচ করেন। কারান ৪ ওভারে ৫৬ রান খরচ করে একটিও উইকেট পাননি। শেষ ওভারে দীনেশ কার্তিককে আউট করেন জশ হ্যাজলউড। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ১১ বলে ২৬ করেন প্রাক্তন নাইট অধিনায়ক কার্তিক। হ্যাজলউড ৪ ওভারে ৪০ রানের বিনিময়ে ২টি উইকেট পেয়েছেন। রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ২১ রানে ১ উইকেট পেয়েছেন। দীপক চাহার ৪ ওভারে ৩২ রান দিয়ে কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications