IPL 2021: ধোনির নজিরে নজরে জিভা! ঋদ্ধিমান ছাড়া সানরাইজার্সের সকলেই সিএসকে চ্যালেঞ্জ সামলাতে ব্যর্থ

আইপিএলের ম্যাচে শারজায় সানরাইজার্স হায়দরাবাদকে হারাতে চেন্নাই সুপার কিংসের প্রয়োজন রান। ঋদ্ধিমান সাহা ছাড়া কেন উইলিয়ামসনের দলের কেউ চেন্নাই সুপার কিংসের চ্যালেঞ্জই সামলাতে পারলেন না। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ। দলের হয়ে সর্বাধিক ৪৪ রান করেন ঋদ্ধিমান সাহা। জশ হ্যাজলউড তিনটি ও ডোয়েইন ব্র্যাভো দুটি উইকেট পেয়েছেন।

চেন্নাই সুপার কিংসের জিততে হলে দরকার ১৩৫

টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চতুর্থ ওভারের তৃতীয় বলে জেসন রয় জশ হ্যাজলউডের বলে কট বিহাইন্ড হন ব্যক্তিগত ২ রানে। সানরাইজার্সের প্রথম উইকেট পড়ে ২৩ রানে। স্কোরবোর্ডে ২০ রান যোগ হওয়ার পর ৬.৩ ওভারে কেন উইলিয়ামসন ডোয়েইন ব্র্যাভোর বলে আউট হন কেন উইলিয়ামসন। দুটি চারের সাহায্যে ১১ বলে ১১ রানের বেশি করতে পারেননি সানরাইজার্সের কিউয়ি অধিনায়ক। পাওয়ারপ্লেতে সানরাইজার্সের রান ছিল ৬ ওভারে ১ উইকেটে ৪১। ৯ ওভারে প্রথম স্ট্র্যাটেজিক টাইম আউটে ২ উইকেটে ৫৭।

চেন্নাই সুপার কিংসের জিততে হলে দরকার ১৩৫

দলের ১০০ রান ওঠার আগে আরও দুটি উইকেট হারায় সানরাইজার্স। ১০.৫ ওভারে দলের ৬৬ রানের মাথায় প্রিয়ম গর্গ ব্র্যাভোর বলে কট বিহাইন্ড হন। ১০ বলে ৭ রান করেন তিনি। ১২.৩ ওভারে ঋদ্ধিমান সাহা আউট হওয়ায় সানরাইজার্সের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭৪। ৪৬ বলে ৪৪ রান করে রবীন্দ্র জাদেজার বলে ঋদ্ধির ক্যাচ ধরেন ধোনি। তাঁর ইনিংসে রয়েছে একটি চার ও দুটি ছয়। ১৫.৩ ওভারে ১০০ রান পেরোয় সানরাইজার্স। ১৭তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে যথাক্রমে অভিষেক শর্মা ও আবদুল সামাদকে ফেরায় জশ হ্যাজলউড। অভিষেক ১৩ বলে ১৮ ও সামাদ ১৪ বলে ১৮ রান করেন। ১৯তম ওভারের দ্বিতীয় বলে জেসন হোল্ডার শার্দুল ঠাকুরের শিকার হন ব্যক্তিগত ৫ রানে। রশিদ খানের ১৩ বলে অপরাজিত ১৭ রানের সুবাদে ১৩০ পেরোয় সানরাইজার্স। ভুবনেশ্বর কুমার ২ রানে অপরাজিত থাকেন।

জশ হ্যাজলউড চার ওভারে ২৪ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন। চার ওভারে মাত্র ১৭ রান খরচ করে ২টি উইকেট পেয়েছেন ডোয়েইন ব্র্যাভো। শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট পান। মঈন আলি মাত্র এক ওভারই বোলিং করেছেন, রান দেন পাঁচ। এদিন ধোনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শততম ক্যাচটি ধরলেন। সেই সঙ্গে ম্যাচে তিনটি ক্যাচ তালুবন্দি করে দীনেশ কার্তিককে আরও পিছনে ফেললেন। ধোনি-কন্যা জিভাকে দেখা গিয়েছে সানরাইজার্সের উইকেট পড়ার পর হলুদ-রঙা বাঁশি মুখে নিয়ে সিএসকের বিখ্যাত হুইসল দিতে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+