আইপিএল ২০২১ : পুরনো দলেই থাকছেন রায়না, বেরিয়ে আসছেন হরভজন!
আইপিএল ২০২১ : পুরনো দলেই থাকছেন রায়না, বেরিয়ে আসছেন হরভজন!
আইপিএল ২০২১-এর মিনি নিলামের আগে বড় খবর শোনাল চেন্নাই সুপার কিংস। মিস্টার আইপিএল সুরেশ রায়না হলুদ জার্সিধারী শিবিরের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা আবারও একবার প্রমাণ হল। অন্যদিকে হরভজন সিং-কে যে এবার আর সিএসকে-র জার্সিতে মাঠে নামতে দেখা যাবে না, তা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে।

রায়নাকে রাখছে সিএসকে
করোনা ভাইরাসের আবহে গত মরসুমে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেলতে অস্বীকার করে দিয়েছিলেন সুরেশ রায়না। দুবাই থেকে পত্রপাট ভারত ফিরেছিলেন সিএসকে ক্রিকেটার। এ নিয়ে সুপার কিংসের মালিকপক্ষের সঙ্গে মনোমালিন্য হয়েছিল রায়নার। তা সত্ত্বেও দেশের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যানকে নিজেদের কাছেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চেন্নাই সুপার কিংস।

থাকছেন না হরভজন
আইপিএল ২০২১-এর মিনি নিলামের আগে হরভজন সিং-কে যে ছেড়ে দেওয়া হবে, সে সিদ্ধান্তও প্রায় নিয়ে ফেলেছে সিএসকে। ভারতের প্রাক্তন অফ স্পিনারের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তাছাড়া চেন্নাই সুপার কিংসের সঙ্গে ভাজ্জির চুক্তির মেয়াদ শেষ হয়েছে বলে জানানো হয়েছে।

যাদের ঘাড়ে কোপ পড়তে পারে
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আইপিএলের গত মরসুমে পারফরম্যান্সে হতাশ করা স্পিনার পীযূষ চাওলা ও ওপেনার মুরলী বিজয়কে ছেড়ে দিতে পারে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টে ২০২০ সংস্করণের জন্য নিলামে ৬.৭৫ কোটি টাকা দিয়ে ভারতীয় লেগ স্পিনারকে কিনেছিল এমএস ধোনির দল। অন্যদিকে ২০১৮ সালে যে আশা নিয়ে মুরলী বিজয়কে পুনরায় কেনা হয়েছিল, সেই মতো তিনি পারফরম্যান্স করতে পারেননি।

থেকে যেতে পারেন কারা
এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শার্দুল ঠাকুর, স্যাম কারান, ফাফ ডু প্লেসিস, মিচেল সান্টনার, সাই কিশোর, লুঙ্গি এনগিদি, ডোয়েন ব্র্যাভো।












Click it and Unblock the Notifications